1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
শেখ হাসিনাকে ফেরাতে কতটা কার্যকর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি? দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জে শান্তর বাংলাদেশের নতুন পরীক্ষা তরুণ ফুটবলাররা চাপ নিতে পারেনি, হারের পর বললেন থমাস ডুলি ইরান নীতিতে পরিবর্তন: জেডি ভ্যান্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন ট্রাম্প ইসরায়েলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নতুন প্রজন্মকে বইপাঠ ও ইতিহাস চর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান তৈরি পোশাক খাতে নজিরবিহীন অস্থিরতা: বন্ধ ১৪৭ কারখানা, অর্থনীতিতে বড় শঙ্কা আইজেনকট |: নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ উড়িষ্যায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভাইরাল ভিডিও সৌদি আরবের নিরাপত্তায় সব ধরনের সহায়তায় প্রস্তুত পাকিস্তান

পাঁচদিন বন্ধ থাকবে ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
সংগৃহীত ছবি

ডাচ-বাংলা ব্যাংকের লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং সেবা পাঁচদিন বন্ধ থাকবে। ব্যাংকিং সফটওয়্যারের মাইগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার কারণে ব্যাংকটির সব ধরনের ব্যাংকিং সেবা এই কয়েকদিন বন্ধ থাকবে।

বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জা‌নিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ডাচ-বাংলা ব্যাংকের নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য কোর ব্যাংকিং সার্ভিসেস আগামী ১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত এবং এজেন্ট ব্যাংকিং সার্ভিসেস ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে ডাচ-বাংলা ব্যাংক পিএলসির আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

বিটি/আলী

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT