1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

পাঁচ বছর পর ভারত-চীনের মধ্যে চালু হতে যাচ্ছে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

দীর্ঘ পাঁচ বছর পর অবশেষে ভারত ও চীনের মধ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট পুনরায় চালু হতে যাচ্ছে অক্টোবরের শেষ দিকে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। ভারতীয় বার্তা সংস্থা ইন্ডিয়া টুডে জানিয়েছে, ইন্ডিগো এয়ারলাইন ২৬ অক্টোবর থেকে ফ্লাইট পরিচালনা শুরু করবে।

ভারত ও চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে আলোচনা শেষে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

২০২০ সালে করোনা মহামারীর সময় দু’দেশের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। একই বছর লাদাখের গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষে দুই দেশের সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছালে তার প্রভাব পড়ে বিমান চলাচলেও। এরপর থেকেই ভারত-চীন সরাসরি ফ্লাইট বন্ধ ছিল।

কিন্তু দীর্ঘ আলোচনার পর পুনরায় ফ্লাইট চালুর এ সিদ্ধান্তকে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে দেখা হচ্ছে।

ভারতের কেন্দ্রীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, “দীর্ঘ আলোচনার পর দুই পক্ষ সম্মত হয়েছে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু করার বিষয়ে। এতে যোগাযোগ আরও সহজ হবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিকের দিকে যাবে।”

সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে তারা সম্পর্ক স্থিতিশীল করার উপায় নিয়ে আলোচনা করেন।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অস্থিরতার মধ্যে দুই দেশই নিজেদের স্বার্থে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির পর ভারত-চীন বাণিজ্যিক সম্পর্ক জোরদারের প্রয়োজনীয়তাও বাড়ে। ফলে দুই দেশের সম্পর্কে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT