1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার আগের দামেই ধান-চাল কিনবে সরকার বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

প্রাইম ব্যাংক ও অসকার বাংলা কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষর

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে পেরোল ব্যাংকিং সেবাসংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে অসকার বাংলা কোম্পানি লিমিটেড। সম্প্রতি ঈশ্বরদীতে এক অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ডিএমডি মো. নাজিম এ চৌধুরী ও অসকার বাংলা কোম্পানির এমডি শা সি জুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, স্বাক্ষর অনুষ্ঠানে আরো ছিলেন ব্যাংকের ভিপি ও হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস, ভিপি ও হেড অব নর্থ রিজিওন মো. আব্দুল হালিম, এসএভিপি ও হেড অব ব্রাঞ্চ রেজাউল করিম, পেরোল ব্যাংকিং ডিভিশনের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মুশফিক আহমেদ ফাহিম এবং অসকার বাংলা কোম্পানির জিএম জ্যাকিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চুক্তির আওতায়, অসকার বাংলা কোম্পানিকে নিরাপদ ও কার্যকর পেরোল ম্যানেজমেন্ট সিস্টেম এবং কর্মীদের সময়মতো বেতন প্রদান নিশ্চিত করবে প্রাইম ব্যাংক। এছাড়া অসকার বাংলা কোম্পানি কর্মীরা প্রাইম ব্যাংক থেকে ঋণ, ডিজিটাল ব্যাংকিং ও আর্থিক পরামর্শসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT