1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান

প্রাইম ব্যাংক ও ঢাকা আহছানিয়া মিশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

দাতব‌্য কাজ পরিচালনা করতে ঢাকা আহছানিয়া মিশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি ব্যাংকের গুলশান করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ দুই প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংক ‘সাদাকাহ জারিয়াহ’ অ‌্যাকাউন্টের মাধ‌্যমে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করবে ও মুদারাবা নীতির ভিত্তিতে বিনিয়োগ করবে, যা ইসলামী শরীয়াহসম্মত এবং নৈতিকভাবে গ্রহণযোগ্য আর্থিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে। বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা নির্ধারিত সময় ও নীতিমালার ভিত্তিতে ঢাকা আহছানিয়া মিশনে প্রদান করা হবে। ঢাকা আহছানিয়া মিশন এ তহবিলকে শুধুমাত্র দাতব্য ও জনকল্যাণমূলক কাজে ব্যয়ের নিশ্চয়তা প্রদান করবে, যা দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট অধ‌্যাপক ড. গোলাম রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ইবনে শাহরিয়ার; ঢাকা আহছানিয়া মিশনের জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম সরফুদ্দিন এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT