সোমবার রাত ২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৪৮ শিক্ষার্থীকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়া ৪৮ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। আইসিইউতে থাকা শিক্ষার্থীরা হলেন—ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।
Tags: অগ্নিকাণ্ড, দুর্ঘটনা, নারায়ণগঞ্জ, মাদ্রাসা