1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২ জুন, ২০২৫

২০২৫-২৬ অর্থবছরে সরকারের রাজস্ব আয় ধরা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা, যা দেশের মোট জিডিপির ৯ শতাংশ। সোমবার (২ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, রাজস্ব আদায় বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও শক্তিশালী করা হয়েছে। কর অব্যাহতি কমানো, কর জাল বাড়ানো, একক হারে ভ্যাট চালু এবং জনবল বাড়ানোর মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব উদ্যোগে রাজস্ব আয় বাড়বে বলে আশা করা হচ্ছে।

প্রস্তাবিত বাজেটে এনবিআরের মাধ্যমে আয় ধরা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা, আর বাকি ৬৫ হাজার কোটি টাকা আসবে অন্যান্য উৎস থেকে।

অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার আজ ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা মূল্যের প্রথম জাতীয় বাজেট উপস্থাপন করেছে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT