1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত রংপুরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে যাত্রী ফেলে দেওয়ার ঘটনায় মামলা ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ বিকেলে

বিক্রি হচ্ছে বিশ্বের প্রাচীনতম সানডে পত্রিকা দ্য অবজারভার

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

মালিকানা স্থানান্তরের অনুমতি পেয়েছে বিশ্বের প্রাচীনতম সানডে পত্রিকা দ্য অবজারভারের । এর আগে বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদে দুইদিন ধর্মঘট পালন করেন পত্রিকাটির সাংবাদিকরা। কিন্তু তাতেও বিক্রি পরিকল্পনায় হেরফের ঘটেনি।

বার্তা সংস্থা এপি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এপি জানায়, অবজারভার প্রকাশিত হয় গার্ডিয়ান মিডিয়া গ্রুপের মালিকানায়। পত্রিকাটির সিস্টার কনসার্ন হলো আরেক বিখ্যাত সংবাদপত্র দ্য গার্ডিয়ান। গ্রুপটির মালিকানা সংস্থা স্কট ট্রাস্ট জানিয়েছেন, টরটয়জ মিডিয়ার কাছে শিগগিরই এ বিক্রি প্রক্রিয়া সম্পন্ন হবে।

স্কট ট্রাস্ট বলছে, তারা টরটয়জ মিডিয়ায় বিনিয়োগ করবে ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে যুক্ত থাকবে। সম্পাদনা ও বাণিজ্যিক পর্ষদে গার্ডিয়ান মিডিয়া গ্রুপের একটি পদ থাকবে।

চুক্তির শর্ত অনুযায়ী, টরটয়জ মিডিয়া অবজারভারে আড়াই কোটি পাউন্ড বা ৩ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগ করবে এবং সানডে প্রিন্ট সংস্করণ চালিয়ে যাবে। একই সঙ্গে তারা ডিজিটাল ব্র্যান্ড আকারে পত্রিকা এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এছাড়া সাংবাদিকতার স্বাধীনতা ও অবজারভারের সম্পাদকীয় স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। টরটয়জ মিডিয়া বলছে, স্কট ট্রাস্টের উদার মূল্যবোধ এবং সাংবাদিকতার মান বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

অবজারভার ১৭৯১ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৩ সালে গার্ডিয়ান মিডিয়া গ্রুপের অংশ হয়।

বিটি/আলী

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT