1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত রংপুরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে যাত্রী ফেলে দেওয়ার ঘটনায় মামলা ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ বিকেলে ইসরায়েলি হামলায় হামাসের রাফা ব্রিগেডের শীর্ষ কমান্ডার নিহত ভারতের সরকারি কর্মকর্তার বাড়িতে কোটি টাকার সম্পদ ও স্বর্ণ উদ্ধার শেখ হাসিনাকে ফেরাতে কতটা কার্যকর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি? দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জে শান্তর বাংলাদেশের নতুন পরীক্ষা তরুণ ফুটবলাররা চাপ নিতে পারেনি, হারের পর বললেন থমাস ডুলি ইরান নীতিতে পরিবর্তন: জেডি ভ্যান্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন ট্রাম্প

বিজয়ের মাসে রেমিট্যান্সের রেকর্ড

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
বৈদেশিক মুদ্রার রিজার্ভ

দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩.২৯ বিলিয়ন বা ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স আসার রেকর্ড ছিল। গেল বছরের মার্চ মাসে ঈদুল ফিতরকে কেন্দ্র করে এসেছিল সেটি। এখন পর্যন্ত এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড। আর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স এসেছে একই বছরের ডিসেম্বরে ৩২২ কোটি ডলার।

যদিও এরআগে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড ছিল গেল ২০২৫ সালের মে মাসে, ওই মাসে রেমিট্যান্স এসেছিল ২৯৭ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, ডিসেম্বরের পুরো সময়ে রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ডলার, যা তার আগের মাস নভেম্বরের চেয়ে ৩৩ কোটি ৭০ লাখ ডলার বেশি।

একইসঙ্গে ২০২৪ এর ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ২৬৩ কোটি ডলার। সে হিসাবে, ২০২৫ সালের ডিসেম্বর মাসে রেমিট্যান্স বেড়েছে ২২ দশমিক ২৭ শতাংশ।

ব্যাংকাররা বলছেন, দেশের মার্কেটে হুন্ডির প্রভাব কমে গেছে, এছাড়া খোলা বাজারের তুলনায় ব্যাংকিং চ্যানেলেই রেমিট্যান্সের ভালো দর পাওয়া যাচ্ছে। একইসঙ্গে বছরের শেষ মাস হওয়ায় রেমিট্যান্স বেশি এসেছে।

বিটি/আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT