1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান

ব্যাংকগুলোর আমানত ও ঋণের সুদ হারের তথ্য জমা দেওয়ার নতুন নির্দেশনা

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ ব্যাংক দেশের সকল তফশিলি ব্যাংকের জন্য আমানত ও ঋণ হারের বিস্তারিত তথ্য অনলাইনে জমা দেওয়ার নতুন নির্দেশনা জারি করেছে।

গত ১৬ এপ্রিল নতুন দুটি রিপোর্টিং ফরমেট চালু করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়েছে, “T_ME_M_DEPO_DRI” এবং “T_ME_M_LNA_RATES” নামে দুটি রিপোর্টিং ফরমেটের মাধ্যমে মাসিক ভিত্তিতে নির্ধারিত তথ্য প্রেরণ করতে হবে। এসব তথ্য পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে অনলাইনে আরআইটি প্ল্যাটফর্মে সাবমিট করতে হবে। নির্ধারিত কাঠামোতে এসব তথ্য বিস্তারিত দিতে হবে। এপ্রিল থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

নির্দেশনায় আরও বলা হয়, ব্যাংকসমূহকে ঋণের আরআইটি-তে বিদ্যমান ৭টি কোর্ডের পাশাপাশি শেয়ার ট্রেডিং, হোলসেল এবং ট্রেডিং, লিজ ফাইন্যান্সিং, রিটেইল লোন, হোলসেল বিজনেস এবং অনন্যা বাণিজ্যিক ঋণের উদ্দেশ্যে বিতরণকৃত সকল ঋণের আগাম সুদহার ট্রেড এন্ড কমার্স শীর্ষক একটি কোডের মাধ্যমে সংযুক্ত করতে হবে এনেক্সার ৮টি ক্যাটাগরি অনুযায়ী ঋণ বিতরণের তথ্য দিতে হবে, যার মধ্যে রয়েছে: কৃষি, বৃহৎ শিল্প, কনজ্যুমার ক্রেডিট, ক্রেডিট কার্ড, সেবা খাত, ট্রেড এন্ড কমার্স, এসএমই এবং অন্যান্য খাত। ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সময়ের মধ্যেই এসব তথ্য সরবরাহ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, এই নতুন নির্দেশনার মাধ্যমে দেশের ব্যাংকিং খাত আরও স্বচ্ছ ও তথ্যভিত্তিক হয়ে উঠবে, যা অর্থনৈতিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT