1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত রংপুরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে যাত্রী ফেলে দেওয়ার ঘটনায় মামলা ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ বিকেলে ইসরায়েলি হামলায় হামাসের রাফা ব্রিগেডের শীর্ষ কমান্ডার নিহত ভারতের সরকারি কর্মকর্তার বাড়িতে কোটি টাকার সম্পদ ও স্বর্ণ উদ্ধার শেখ হাসিনাকে ফেরাতে কতটা কার্যকর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি? দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জে শান্তর বাংলাদেশের নতুন পরীক্ষা তরুণ ফুটবলাররা চাপ নিতে পারেনি, হারের পর বললেন থমাস ডুলি ইরান নীতিতে পরিবর্তন: জেডি ভ্যান্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন ট্রাম্প

ভারতের ২৫টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান : আইএসপিআর

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী গতকাল বুধবার (৭ মে) রাত থেকে দেশের অভ্যন্তরে ভারত কর্তৃক পাঠানো ২৫টি ইসরায়েলি তৈরি হারোপ ড্রোন ভূপাতিত করেছে। আজ বৃহস্পতিবার (৮ মে) আইএসপিআরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন।

আইএসপিআর বিবৃতিতে বলেছে, ‘পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের সফট-কিল (কারিগরি) এবং হার্ড-কিল (অস্ত্রোপচার) দক্ষতা ব্যবহার করে, ভারত কর্তৃক পাঠানো ২৫টি ইসরায়েলি তৈরি হারোপ ড্রোন ভূপাতিত করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ৬ মে পাকিস্তানের বিমান হামলার প্রতিক্রিয়ায় ভারত ‘তার পাঁচটি আধুনিক জেট, বেশ কয়েকটি ড্রোন এবং সৈন্যের মৃত্যুর ঘটনায় আতঙ্কিত’।

তবে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং অন্যান্য সূত্র এই দাবির সত্যতা সম্পর্কে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাতারাতি ১২টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। একটি ড্রোন লাহোরের কাছে একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে চার সৈন্য আহত হয়েছেন।

অন্যদিকে, নিউজ৯ এবং টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, পাকিস্তান ইসরায়েলি তৈরি হারোপ মডেলের ১২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে, যেগুলো করাচি ও লাহোরসহ বিভিন্ন স্থানে ভূপাতিত হয়েছে এবং সেগুলোর ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের হামলায় ৩১ জন নিহত হওয়ার পর পাকিস্তান প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর তীব্র গোলাগুলি হয়েছে।

এ ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে, পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা যে আরও বাড়ছে, তা স্পষ্ট।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT