1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ

ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বিসিবি, আইসিসির সঙ্গে বৈঠক

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে ম্যাচ খেলা নিয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে এক ভিডিও কনফারেন্সে বিসিবি তাদের এই অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ভারতে বাংলাদেশের ম্যাচ খেলা নিয়ে বিসিবির আপত্তি এবং নিরাপত্তা শঙ্কা।

বিসিবির পক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন বোর্ড সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি মো. শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

আলোচনায় বিসিবি নিরাপত্তার উদ্বেগের কথা তুলে ধরে ভারতে সফর না করার বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দেয়। একইসঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন করার জন্য আইসিসির কাছে অনুরোধ জানায় বোর্ড। বিসিবি জানায়, খেলোয়াড়, কর্মকর্তা ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা এবং সার্বিক কল্যাণ তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।

অন্যদিকে, আইসিসির পক্ষ থেকে জানানো হয় যে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ইতোমধ্যেই চূড়ান্ত ও প্রকাশিত হয়েছে। এই বাস্তবতায় বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করার আহ্বান জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়, এ বিষয়ে তাদের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি।

বৈঠকে তাৎক্ষণিক কোনো সমাধান না এলেও দুই পক্ষই সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। বিসিবি বিষয়টি সমাধানে আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনায় থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

বিটি/ আরকে

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT