1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান

ভোলার বোরহানউদ্দিনে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১৯ মার্চ, ২০২৫

ভোলার বোরহানউদ্দিনে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) প্রধান অতিথি হিসেবে বোরহানউদ্দিন উপশাখার উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য মোঃ হাফিজ ইব্রাহিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ট্রেইনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ ও পরিপালন কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল হক।

এ সময় এনআরবিসি ব্যাংকের বরিশাল ও খুলনা জোনের প্রধান কৃষিবিদ মোঃ আব্দুল হালিম, বাংলা বাজার শাখার ম্যানেজার মোঃ শহিদুল হক, ভোলা উপশাখার ইনচার্জ মোহাম্মদ আরিফুল হক, বোরহানউদ্দিন উপশাখার ইনচার্জ মোহাম্মদ আলামিন এবং বোরহানউদ্দিন প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক সারাদেশে ব্যাংকিং সেবা সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যে ব্যাংকটি সারাদেশে ১০৯টি শাখাসহ দেড় হাজারেরও বেশি স্থান থেকে সব ধরনের ব্যাংকিং সেবা প্রদান করছে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT