1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

মহানগর সদস্যদের দিয়ে চালু হচ্ছে পুলিশের নতুন পোশাক

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ পুলিশের নতুন পোশাক চালু হয়েছে শনিবার থেকে। তবে সদস্যদের কাছে সীমিত পরিসরে এ পোশাক সরবরাহ করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনে দমন-পীড়নের অভিযোগ ওঠার পর থেকে সমালোচনার মুখে থাকা পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি উঠলে অন্তর্বর্তী সরকার নতুন পোশাক অনুমোদন করে।

তারই অংশ হিসেবে প্রথমে মহানগর পুলিশ সদস্যদের এই পোশাক সরবরাহ করা হচ্ছে, তবে তাও সীমিত পরিসরে। নীল ও সবুজ রঙের পরিবর্তে নতুন একটি রঙের পোশাক পরবেন রেঞ্জ ও মহানগর পুলিশ সদস্যরা।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ কমিশনার তালেবুর রহমান বলেন, “আজ থেকে চালু হচ্ছে পুলিশের নতুন পোশাক। এটা ধাপে ধাপে সব সদস্যকে দেওয়া হবে।”

ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, “পোশাক এখনো হাতে আসেনি। অল্প সময়ের মধ্যে পেয়ে যাব।”

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, “পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেছে। পুলিশের জন্য, র‌্যাবের জন্য এবং আনসারের জন্য। তিনটা সিলেক্ট করা হয়েছে। এটা ইমপ্লিমেন্ট হবে আস্তে আস্তে। একসাথে সব করা যাবে না।”

“পোশাকের সাথে সাথে সবারই মন মানসিকতা পরিবর্তন করতে হবে”, বলেও মন্তব্য করেছিলেন উপদেষ্টা।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT