1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

মাদুরোকে অপহরণের মার্কিন অভিযানে নিহত অন্তত ৪০

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সেনাসদস্যের পাশাপাশি বেসামরিক নাগরিকও রয়েছেন। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে মার্কিন হামলায় এখন পর্যন্ত অন্তত ৪০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

নিহতদের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ভেনেজুয়েলার মাটিতে সেনা নামানোর আগে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে ব্যাপক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, এ অভিযানে ১৫০টির বেশি যুদ্ধবিমান মোতায়েন করা হয়। মূলত সামরিক হেলিকপ্টারগুলোকে নিরাপদে অবতরণ ও সেনা নামানোর পথ সুগম করতেই এই বিমান অভিযান চালানো হয়।পরে স্থলপথে নামানো সেনারাই মাদুরোর অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। তবে মার্কিন হামলায় নিহতের বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিটি/ আরকে

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT