1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

মার্কিন ‘আগ্রাসন’ বন্ধ হলেই খুলবে হরমুজ প্রণালি: ইরান

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘আগ্রাসন’ বন্ধ এবং লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ হলে তবেই হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে ইরান। আন্তর্জাতিক আইন ও নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে খতিবজাদেহ বলেন, মার্কিন মিত্র ইসরায়েল ‘ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন’ করার পর ইরান এই কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘আপনি একই সঙ্গে পিঠা খেতেও চাইবেন আবার তা অক্ষতও রাখতে চাইবেন—তা হতে পারে না। ইরান গত রাতে ওয়াশিংটন এবং ওভাল অফিসকে এই বার্তাটি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।’

খতিবজাদেহ আরও যোগ করেন, ‘অবশ্যই আমরা নিরাপদ যাতায়াতের জন্য নিরাপত্তা নিশ্চিত করব। তবে তা হবে যুক্তরাষ্ট্র প্রকৃতপক্ষে তাদের এই আগ্রাসন বন্ধ করার পর। এর অর্থ কি এই যে, হরমুজ প্রণালিতে কোন জাহাজ যাবে আর কোনটি যাবে না—তা ইরান জাহাজ ধরে ধরে নিয়ন্ত্রণ করবে?’

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি আমরা সবার কাছে এটি প্রমাণ করেছি যে, জ্বালানি নিরাপত্তা ইরানের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং পারস্য উপসাগরের এই জলপথের ক্ষেত্রেও এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা আন্তর্জাতিক নিয়ম ও আইন মেনেই চলব।’

উল্লেখ্য, বিশ্ববাজারে জ্বালানি তেল পরিবহনের জন্য হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত। ইরানের এই অনড় অবস্থান বিশ্ব জ্বালানি রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT