1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা নিয়ে যে পরিকল্পনা প্রধান উপদেষ্টার

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে এক যুগান্তকারী প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এই প্রস্তাবে যুক্তরাষ্ট্র থেকে তুলা, তেল ও গ্যাস আরও বেশি পরিমাণে কেনার আগ্রহ প্রকাশ করা হয়েছে, যা ট্রাম্প প্রশাসনের সঙ্গে আসন্ন বাণিজ্য আলোচনায় একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে।

আজ বৃহস্পতিবার টোকিওতে ‘নিক্কেই ফিউচার অব এশিয়া’ বার্ষিক সম্মেলনের ফাঁকে নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এই তথ্য জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিটি বাণিজ্য অংশীদারের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে আগ্রহী – এই বিষয়টি উল্লেখ করে ইউনূস বলেন, যুক্তরাষ্ট্র থেকে পণ্য কেনার এই প্রস্তাব গৃহীত হলে বাংলাদেশ অন্যান্য দেশ থেকে একই ধরনের পণ্য আমদানির প্রবাহকে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে সরিয়ে দেবে।

উদাহরণস্বরূপ, ড. ইউনূস ব্যাখ্যা করেন, “আমরা এখন প্রচুর তুলা কিনি মধ্য এশিয়া থেকে। ভারতসহ আরও অনেক দেশ থেকে কিনি। এখন ভাবছি কেন আমরা এগুলো যুক্তরাষ্ট্র থেকে কিনব না? তাহলে আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি অনেকটা কমে যাবে।” এই প্রস্তাব বাংলাদেশের বাণিজ্য কৌশলে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৬ দশমিক ৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, আর আমদানি করেছে ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের। এই আমদানির মধ্যে ৩৬১ মিলিয়ন ডলারের তুলা ছিল।

বিশ্বের অন্যতম বৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ বছরে ৭ দশমিক ৯ বিলিয়ন ডলারের কাঁচা তুলা আমদানি করে, যার বড় অংশ আসে উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের মতো মধ্য এশিয়ার দেশগুলো থেকে। মূলত তুলা দেশের মোট আমদানির ১২ দশমিক ৫ শতাংশ।

বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের তুলা উৎপাদকরা এখন আমাদের ভালো বন্ধু হয়ে উঠেছে। তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে কিছুটা ‘রাজনৈতিক সংযোগও’ প্রদান করছে বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ বর্তমানে অধিকাংশ জ্বালানি তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করলেও, যুক্তরাষ্ট্র থেকেও এ পণ্য কেনা সম্ভব বলে ইঙ্গিত দিয়েছেন ড. মোহাম্মদ ইউনূস।

তিনি বলেন, তেল মূলত আমরা মধ্যপ্রাচ্য থেকেই নিয়ে থাকি, তবে চাইলে তা যুক্তরাষ্ট্র থেকেও নেওয়া যেতে পারে।

বাণিজ্য আলোচনা কবে শুরু হবে এবং এতে কত শতাংশ শুল্ক কমতে পারে তা এখনো নিশ্চিত নয় বলে। আমরা এই পরিস্থিতিকে কোনো হুমকি হিসেবে দেখছি না, বরং এটিকে আমরা একটি সুযোগ হিসেবে দেখছি বলেও জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT