1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং চট্টগ্রাম ওয়াসার মধ্যে ডিজিটাল বিল পেমেন্ট চুক্তি

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং চট্টগ্রাম ওয়াসা (সিডব্লিউএএসএ) এর মধ্যে একটি বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে গ্রাহকরা আরও সহজ ও সুবিধাজনকভাবে বিল পরিশোধ করতে পারবেন। সম্প্রতি এই চুক্তির আওতায়, এমটিবি গ্রাহকরা এখন ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) পেমেন্টের পাশাপাশি এমটিবি নিও অ্যাপ এবং ভিসা বা মাস্টারকার্ড ব্যবহার করে যেকোনো সময়, যেকোনো স্থান থেকে চট্টগ্রাম ওয়াসার বিল পরিশোধ করতে পারবেন।

চট্টগ্রাম ওয়াসার প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই অংশীদারিত্ব গ্রাহক সেবার মানোন্নয়নের প্রতি উভয় প্রতিষ্ঠানের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ, যা দেশজুড়ে কাস্টমারের পানির বিল পরিশোধের প্রক্রিয়াকে আরও সহজ ও নিরবচ্ছিন্ন করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবির প্রধান ডিজিটাল কর্মকর্তা, খালিদ হোসেন এবং চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক, মোঃ লাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন এমটিবির ডিভিশনাল হেড, ডব্লিউবিডি-৩, সৈয়দ মাহমুদ আখতার ও আঞ্চলিক প্রধান মোহাম্মদ ইসহাক, এবং চট্টগ্রাম ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক, কাজী শাহিদুল ইসলাম, সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT