রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের এক নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে দুর্বৃত্তরা এই বিস্ফোরণ ঘটায়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। তিনি জানান, ঘটনায় এখন পর্যন্ত কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ আহতের সংবাদ পাওয়া যায়নি। দুর্বৃত্তরা রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে এই ককটেল বিস্ফোরণ ঘটনায়।
ঘটনার পরপরই হাতিরঝিল থানার ওসিসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। এর আগে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের সামনেও দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছিল।
Tags: ককটেল বিস্ফোরণ, ঢাকা, পুলিশ, হোটেল সোনারগাঁও