জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কপ-৩১ ও আন্তালিয়া লিডার্স সামিটে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। পরে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১ এবং আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিতে তিন দিনের সফরে গত ১০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান। তিনি বলেন, ‘জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদার করতে সম্মেলনে প্রধানমন্ত্রীর তুলে ধরা প্রস্তাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রুহুল কবির রিজভী জানান, তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত এই সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঋণ নয়, বরং অনুদানভিত্তিক অর্থায়নের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। গত ৯ নভেম্বর প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল এই সফরে তুরস্ক যায় এবং বৃহস্পতিবার সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন।
বিশ্ব উষ্ণায়নের ঝুঁকি কমাতে সম্মেলনে প্রধানমন্ত্রী পাঁচটি জরুরি প্রস্তাবনা পেশ করেছেন বলে জানান রিজভী। এই প্রস্তাবগুলোর মধ্যে জলবায়ু অর্থায়ন, ঋণ ও অনুদান কাঠামোর উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানিতে বিশেষ বিনিয়োগ এবং আধুনিক প্রযুক্তিতে উন্নয়নশীল দেশগুলোর প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ হ্রাসে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সাথেও বিস্তারিত আলোচনা করেছেন।
দেশের নিজস্ব জলবায়ু অভিযোজন কার্যক্রম প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে গত সাত-আট মাসে প্রায় তিন থেকে চার কোটি গাছ লাগানো হয়েছে, যেখানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, স্কুল ও কলেজ এ কার্যক্রমে অংশ নিয়েছে। ”।
প্রধানমন্ত্রীর এই সফরকে অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে রিজভী বলেন, জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান, উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিশ্বনেতাদের সামনে সফলভাবে তুলে ধরতে পেরেছেন প্রধানমন্ত্রী। তার এই প্রস্তাবনাগুলো বাস্তবায়িত হলে জলবায়ু ঝুঁকিতে থাকা বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশগুলো দীর্ঘমেয়াদে উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Tags: কপ-৩১, জলবায়ু পরিবর্তন, তারেক রহমান, তুরস্ক সফর, রুহুল কবির রিজভী