1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

রিটার্ন দাখিলের সময় বাড়াতে এনবিআরের অনলাইন সিস্টেম চালু

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর আবেদন প্রক্রিয়াকে সহজ করতে একটি অনলাইন সিস্টেম চালু করেছে। আজ সোমবার (১৬ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫–২০২৬ করবর্ষের জন্য কিছু ব্যতিক্রম ছাড়া ব্যক্তি শ্রেণির সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। চলতি বছরে ব্যক্তি করদাতাদের রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে কেউ যদি ৩১ মার্চের আগেই লিখিতভাবে আবেদন করেন, তাহলে সংশ্লিষ্ট কর কমিশনার সর্বোচ্চ অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় বাড়ানোর অনুমতি দিতে পারবেন।

রিটার্ন দাখিলের সময় বাড়ানোর আবেদন এবং অনুমোদন প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে পুরো কার্যক্রমটি অনলাইনে সম্পন্ন করার ব্যবস্থা চালু করা হয়েছে। এখন করদাতারা ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেন্যু ব্যবহার করে অনলাইনে সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।

করদাতার অনলাইন আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার অনলাইনেই তা অনুমোদন বা বাতিল করবেন। আবেদন মঞ্জুর হলে করদাতা নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে কোনো জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।

তবে অনলাইনে আবেদন করতে হলে করদাতাকে অবশ্যই ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধিত থাকতে হবে এবং ৩১ মার্চের আগেই আবেদন করতে হবে। যেসব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়, তারা চাইলে অনলাইনে বা সরাসরি সংশ্লিষ্ট সার্কেলে লিখিতভাবে সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।

জাতীয় রাজস্ব বোর্ড সব ব্যক্তি করদাতাকে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ৩১ মার্চের মধ্যে অথবা কর কমিশনার অনুমোদিত অতিরিক্ত সময়সীমার মধ্যে ২০২৫–২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে প্রায় ৫০ লাখ ব্যক্তি করদাতা এনবিআরের ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন এবং প্রায় ৪১ লাখ করদাতা চলতি করবর্ষের রিটার্ন দাখিল করেছেন।

বিটি/ আরকে

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT