1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত রংপুরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে যাত্রী ফেলে দেওয়ার ঘটনায় মামলা ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ বিকেলে

রেকর্ড পরিমাণ বাড়ল বিটকয়েনের মূল্য

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

আবারও রেকর্ড ছুঁয়েছে ক্রিপ্টোকারেন্সি বাজার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) শূন্য দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে বিটকয়েনের মূল্য এক লাখ ২৪ হাজার ডলার ছাড়িয়েছে।

চলতি বছর এ পর্যন্ত বিটকয়েনের দাম বেড়েছে ৩২ শতাংশ, আর গত এক বছরে বৃদ্ধি ১০৫ শতাংশেরও বেশি। শুধু গত এক সপ্তাহেই দাম বেড়েছে প্রায় ৭ শতাংশ।

বিটকয়েনের পর জনপ্রিয় ইথেরিয়ামের দামও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে—বর্তমানে এটি ৪ হাজার ৭৮০ ডলারে লেনদেন হচ্ছে। একই সময়ে বাইন্যান্সের মূল্য এক সপ্তাহে প্রায় ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮০০ ডলারে, আর সোলানা বেড়েছে ৯ দশমিক ৪৫ শতাংশ, যার বর্তমান দাম প্রায় ১৮০ ডলার।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে দ্রুত ঋণ বৃদ্ধিই এই উত্থানের অন্যতম কারণ। অর্থনীতি শক্তিশালী হোক বা মন্দায় পড়ুক, নতুন ঋণের প্রবাহ বিটকয়েন ও সোনার মতো সম্পদের জন্য সহায়ক বলেই বাজারে এই ধারাবাহিক উত্থান দেখা যাচ্ছে।

বিটি/আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT