1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

রোজার আগে ১ কোটি লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

রমজানকে সামনে রেখে সরকার এক কোটি লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী দেশীয় দুটি প্রতিষ্ঠান থেকে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ক্রয় করা হবে। এটি ১০টি লটের মাধ্যমে প্যাকেজ আকারে কেনা হবে, যার মোট ব্যয় দাঁড়াচ্ছে ১৮৫ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।

এর মধ্যে সুপার অয়েল রিফাইনারি লিমিটেড থেকে সরকার ৫০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে, যার ব্যয় হবে ৯২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা। এতে প্রতি লিটার তেলের দাম দাঁড়াবে ১৮৫ টাকা ৯৫ পয়সা।

অন্যদিকে, শবনম ভেজিটেবল অয়েল লিমিটেড থেকে টিসিবির জন্য আরও ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে, যার মোট ব্যয় হবে ৯২ কোটি ৯৫ লাখ টাকা। প্রতি লিটারের দাম হবে ১৮৫ টাকা ৯০ পয়সা।

সভায় শুধুমাত্র সয়াবিন তেল নয়, সার আমদানি করার অনুমোদনও দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT