1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

র‍্যাংগসের ঈদ অফার শুরু

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১২ মার্চ, ২০২৫

ঈদুল ফিতর উপলক্ষে র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড ‘ঈদ উৎসব থ্রি ইন ওয়ান অফার’ নামে নতুন একটি বিক্রয় ক্যাম্পেইন চালু করেছে। মঙ্গলবার (১১ মার্চ) ঢাকার বাংলামোটরে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে কোম্পানিটি।

ক্যাম্পেইনটি চাঁদ রাত পর্যন্ত চলবে। এতে ক্রেতারা একটি পণ্য কিনলেই পাবেন তিনটি বিশেষ সুবিধা— ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট ও মডেলভেদে নিশ্চিত ফ্রি গিফট।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের উপদেষ্টা মেজর (অব.) মোহাম্মদ সোলায়মান তালুকদার, চিফ ফাইনান্সিয়াল অফিসার মোস্তফা ওয়াকি চৌধুরী ও সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলম। এছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তাসহ ক্রেতা ও আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনের অংশ হিসেবে গ্রামীণফোন স্টার গ্রাহকদের জন্য থাকছে বিশেষ সুবিধা। তারা ক্যাশ ডিসকাউন্টের পর আরও ৮% বা সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাবেন। এছাড়া, বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট বা ক্যাশব্যাক সুবিধা পাবেন।

র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড গত ৪০ বছর ধরে বাংলাদেশে অফিসিয়াল ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত করে আসছে এবং গ্রাহকদের জন্য নিশ্চিত করছে বিক্রয়োত্তর সেবা। ক্যাম্পেইনের সব অফার র‍্যাংগস ইলেকট্রনিক্সের সব আউটলেটে পাওয়া যাবে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT