1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
রংপুরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে যাত্রী ফেলে দেওয়ার ঘটনায় মামলা ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ বিকেলে ইসরায়েলি হামলায় হামাসের রাফা ব্রিগেডের শীর্ষ কমান্ডার নিহত ভারতের সরকারি কর্মকর্তার বাড়িতে কোটি টাকার সম্পদ ও স্বর্ণ উদ্ধার শেখ হাসিনাকে ফেরাতে কতটা কার্যকর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি? দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জে শান্তর বাংলাদেশের নতুন পরীক্ষা তরুণ ফুটবলাররা চাপ নিতে পারেনি, হারের পর বললেন থমাস ডুলি ইরান নীতিতে পরিবর্তন: জেডি ভ্যান্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন ট্রাম্প ইসরায়েলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নতুন প্রজন্মকে বইপাঠ ও ইতিহাস চর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান

‘লিড’ সনদ পেয়েছে ২টি নতুন কারখানা

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে সৃষ্ট চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের তৈরি পোশাক শিল্প টেকসই প্রবৃদ্ধির প্রতিশ্রুতিতে অটল থাকায় বাংলাদেশে দুটি নতুন কারখানা ‘লিড’ (লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভারমেন্টাল ডিজাইন) সনদ পেয়েছে।

কারখানা দুটি হল: টিএম জিন্স লিমিটেড এবং আজমেরি কম্পোজিট নিট লিমিটেড।
এর ফলে বাংলাদেশে লিড প্রত্যয়িত কারখানার মোট সংখ্যা ২৩৫টিতে দাঁড়িয়েছে। যার মধ্যে ৯৪টি প্লাটিনাম এবং ১২৭টি গোল্ড।

বাসস’র সাথে আলাপকালে, বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক এবং ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, লিড সনদের ধারাবাহিক বৃদ্ধি টেকসই এবং দায়িত্বশীল উৎপাদনের প্রতি সক্রিয় দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

তিনি আরও বলেন, ‘নিরন্তর সহযোগিতা এবং অটল নিষ্ঠার মাধ্যমে, আমরা নিশ্চিত যে বাংলাদেশ আরএমজি সেক্টর আরও বড় মাইলফলক অর্জন করবে, টেকসই এবং নীতিগত উৎপাদনে বিশ্বব্যাপী নেতা হিসেবে তার খ্যাতি আরও দৃঢ় করবে।’

দুটি কারখানার বিবরণ: টিএম জিন্স লিমিটেড ঠিকানা: হোল্ডিং নং ৪১, ওয়ার্ড নং ২২, বাহাদুরপুর, গাজীপুর, বাংলাদেশ, ১৭০৩ রেটিং সিস্টেম: লিড বিডি+সি: নিউ কনস্ট্রাকশন ভি৪- লিড ভি৪ পয়েন্টস: ৮১ সার্টিফিকেশন লেভেল : প্ল্যাটিনাম।

আজমেরি কম্পোজিট নিট লিমিটেড। ঠিকানা: ১৯৯, ফায়দাবাদ, উত্তরপাড়া, দক্ষিণখান, ঢাকা, বাংলাদেশ, ১২৩০ রেটিং সিস্টেম: লিড বিডি+সি: নিউ কনস্ট্রাকশন ভি৪- লিড ভি৪ পয়েন্টস: ৬৩ সার্টিফিকেশন লেভেল : গোল্ড।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT