1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান

সিলেটে হামের প্রাদুর্ভাব: গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সিলেট বিভাগে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫ জন এবং হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৮ জন রোগী। শুক্রবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মৃত শিশুদের মধ্যে দুইজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং অন্যজন মারা গেছেন হবিগঞ্জ সদর হাসপাতালে। প্রাণ হারানো শিশুদের মধ্যে ১১ মাস বয়সী এক শিশুর বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে, ৪ মাস ১৭ দিন বয়সী শিশুর বাড়ি সিলেট সদর এলাকায় এবং হবিগঞ্জে মারা যাওয়া শিশুটির বয়স ছিল ৯ মাস।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৩১২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৪৪২, সুনামগঞ্জে ৪৫২, হবিগঞ্জে ২৬০ এবং মৌলভীবাজারে ১৫৮ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাম সন্দেহে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৫৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসাধীন রোগীদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৬৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৯ জন ভর্তি আছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৬৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে ১৩৯ জন এবং বেসরকারি হাসপাতালে ২৯ জন চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT