1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

সোনাহাট স্থলবন্দরে আমদানি-রপ্তানি ১০ দিন বন্ধ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২৬ মার্চ, ২০২৫

কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা কর হয়েছে। সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২৬ মার্চ) থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত মহান স্বাধীনতা দিবস, পবিত্র ঈদুল ফিতর এবং সাপ্তাহিক ছুটির কারণে এই স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া বুধবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস সরকারি ছুটি। অপরদিকে ৪ এপ্রিল শুক্রবার সাপ্তাহিক ছুটি। সরকারি ছুটি, ঈদের ছুটি ও সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ১০ দিন বন্ধ থাকবে।

সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম জানান, মহান স্বাধীনতা দিবস, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১০ দিন সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT