1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

স্বাস্থ্যসেবায় ওপেনএআই চালু করছে ‘চ্যাটজিপিটি হেলথ’

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

ব্যবহারকারীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে ওপেনএআই তাদের এআই চ্যাটবটের জন্য নতুন একটি ফিচার চালু করতে যাচ্ছে। ‘চ্যাটজিপিটি হেলথ’ নামে এই নতুন বিভাগটির মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের মেডিকেল রেকর্ড ও বিভিন্ন স্বাস্থ্য অ্যাপ চ্যাটবটের সঙ্গে সংযুক্ত করতে পারবেন। এতে স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নের আরও ব্যক্তিগত ও নির্ভুল উত্তর পাওয়া যাবে।

ওপেনএআই জানিয়েছে, এই ফিচারে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে এবং এখানে হওয়া কথোপকথন মূল এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হবে না।

প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, বর্তমানে ‘চ্যাটজিপিটি হেলথ’ পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কোন কোন হেলথ অ্যাপ এতে যুক্ত হবে তা অঞ্চলভেদে ভিন্ন হতে পারে।

ওপেনএআই স্পষ্ট করেছে, এই ফিচার রোগ নির্ণয় বা চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে তৈরি নয়। প্রতিষ্ঠানটি আবারও সতর্ক করেছে, চ্যাটজিপিটি বা অন্য কোনো এআই চ্যাটবট থেকে চিকিৎসা পরামর্শ নেওয়া নিরাপদ নয়। এসব প্ল্যাটফর্ম ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিতে পারে এবং ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য শেয়ার করাও ঝুঁকিপূর্ণ হতে পারে।

এনগ্যাজেট আরও লিখেছে, ওপেনএআইয়ের মতো প্রতিষ্ঠানের সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার করা নিরাপদ নয়। কারণ, অতীতে এক কিশোর এই চ্যাটবট ব্যবহার করে আত্মহত্যার পরিকল্পনা করেছিল—সে সময় পণ্যের মানসিক প্রভাব নিয়ে কোম্পানিটির অবস্থানকে দায়সারা বলে উল্লেখ করা হয়েছিল।

বিটি/আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT