যুক্তরাষ্ট্রে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন চলাকালীন দ্বিপক্ষীয় বৈঠকে বসেছিলেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়।
বৈঠকের অন্যতম প্রধান আলোচনার বিষয় ছিল হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে নির্বিঘ্ন জাহাজ চলাচল নিশ্চিত করা। ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই সমুদ্রপথের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর গুরুত্ব আরোপ করেন দুই মন্ত্রী।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আলোচনায় ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে দুই দেশ বর্তমানে যেসব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা পর্যালোচনা করেন তারা।
Tags: জি-২০, পররাষ্ট্রনীতি, বাব আল-মান্দেব, রাশিয়া, সৌদি আরব, হরমুজ প্রণালি