1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জে শান্তর বাংলাদেশের নতুন পরীক্ষা তরুণ ফুটবলাররা চাপ নিতে পারেনি, হারের পর বললেন থমাস ডুলি ইরান নীতিতে পরিবর্তন: জেডি ভ্যান্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন ট্রাম্প ইসরায়েলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নতুন প্রজন্মকে বইপাঠ ও ইতিহাস চর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান তৈরি পোশাক খাতে নজিরবিহীন অস্থিরতা: বন্ধ ১৪৭ কারখানা, অর্থনীতিতে বড় শঙ্কা আইজেনকট |: নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ উড়িষ্যায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভাইরাল ভিডিও সৌদি আরবের নিরাপত্তায় সব ধরনের সহায়তায় প্রস্তুত পাকিস্তান মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হাসিনার আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী

হোটেল-রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়ছে না

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

হোটেল-রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়ছে না বলে জানিয়েছেন এনবিআর সদস্য (মূসক নীতি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। তিনি বলেন, হোটেল-রেস্তোরাঁ খাতে ভ্যাট আগের অবস্থায় (৫%) থাকছে। আজ বৃহস্পতিবা এ সংক্রান্ত আদেশ জারি করবে এনবিআর।

হোটেল ও রেস্তোরাঁ সেবায় ১০ শতাংশ ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। আগে ভ্যাটের হার ছিল ৫ শতাংশ। এই খাতে তিনগুণ ভ্যাট বাড়ায় এনবিআর।

এনবিআর সূত্রে জানা গেছে, রেস্তোরাঁ খাতে ভ্যাটের হার আগের মতো ৫ শতাংশ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ এনবিআরের দ্বিতীয় সচিব বদরুজ্জামান মুন্সী বলেন, মূসক ও ভ্যাট সংক্রান্ত অর্ডিন্যান্সের মাধ্যমে রেস্তোরাঁ সেবার ক্ষেত্রে ১০ শতাংশ ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। তবে এ খাতের ভ্যাট পাঁচ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মোতাবেক রাজস্ব বোর্ড কার্যক্রম গ্রহণ করেছে। আশা করছি আজ অথবা রোববারের মধ্যে জারি হবে।

তিনি বলেন, গতকাল (বুধবার) আমরা রেস্তোরাঁ মালিক সমিতিকে চিঠি দিয়ে জানিয়েছিলাম সিদ্ধান্ত পুনঃবিবেচনা করব। আরও গুরুত্বপূর্ণ কয়েকটি পণ্যের বিষয়ে আলাপ, আলোচনা চলছে। কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে গতকাল এনবিআরের ভ্যাট পলিসি বিভাগের প্রথম সচিব মো. মশিউর রহমানের সই করা একটি চিঠি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতিতে পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ‌রেস্তোরাঁ মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে এ খাতের ভ্যাট হার পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT