1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান

২০০ কেজির বিরল বোল মাছ, ২ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২০০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির বোল মাছ। পরে মাছটি দুই লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় কায়ছার উদ্দিনের ট্রলারে জেলেদের জালে বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে।

জেলে মুজিবুর রহমান জানান, সাগরে মাছ ধরার সময় হঠাৎ জালে ভারী কিছু আটকে যায়। পরে জাল টেনে তুললে দেখা যায় বড় আকৃতির একটি বোল মাছ ধরা পড়েছে। মাছটির ওজন প্রায় ২০০ কেজি। এত বড় বোল মাছ ধরা পড়ার ঘটনা খুব একটা দেখা যায় না বলেও জানান তিনি।

তিনি আরও জানান, মাছটি স্থানীয় এক ব্যবসায়ীর কাছে দুই লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি করা হয়। এটি টেকনাফ বাজারে নিয়ে গিয়ে কেটে খুচরা বিক্রি করা হবে।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, শীত মৌসুমে সেন্টমার্টিন ও টেকনাফ উপকূলবর্তী বঙ্গোপসাগরে মাঝে মধ্যে বড় আকারের বোল মাছ ধরা পড়ে। তবে ২০০ কেজি ওজনের মাছ ধরা পড়ার ঘটনা খুবই বিরল।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা বলেন, স্থানীয়ভাবে ‘বোল’ মাছ (রায়মাস বোলা) বঙ্গোপসাগরের একটি মূল্যবান ও তুলনামূলক বিরল প্রজাতির সামুদ্রিক মাছ। সাধারণত এ প্রজাতির মাছের ওজন ৫ থেকে ১৫ কেজির মধ্যে হয়ে থাকে। তবে কখনো কখনো ১০০ থেকে ২০০ কেজি বা তারও বেশি ওজনের বড় বোল মাছ ধরা পড়ে।

তিনি জানান, বোল মাছের মাংস অত্যন্ত সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদা বেশি। বড় আকারের বোল মাছ হলে এর দামও তুলনামূলক বেশি পাওয়া যায়। তাই জেলেদের কাছে এ ধরনের মাছ ধরা পড়া সৌভাগ্যের বিষয় হিসেবে বিবেচিত হয়।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT