1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ফতুল্লায় মাদ্রাসা অগ্নিকাণ্ড: সুস্থ হয়ে আইসিইউ ছাড়লেন আরও দুই শিক্ষার্থী দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে আসিয়ান-চীনের মতপার্থক্য কাটেনি নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার জীবন বাঁচাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান ফের যুদ্ধ শুরুর আভাস: মধ্যপ্রাচ্যে যাচ্ছে আরও এক মার্কিন বিমানবাহী রণতরী গাজীপুরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নাটোরে মাইক্রোবাসে এসে গুলি ও ককটেল বিস্ফোরণ প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও স্থগিত পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা

২ হাজার ট্রেইনি কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

দেশের ৬৪ জেলায় ২ হাজার ট্রেইনি কনস্টেবল নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। এ উপলক্ষে জেলা পুলিশ সুপারদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

গত ২৮ আগস্ট বাংলাদেশ পুলিশের (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্লানিং-১) অতিরিক্ত ডিআইজি মো. আবু হাসান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।

ওই পত্রে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের পরিসংখ্যান মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

পত্র অনুয়ায়ী, ঢাকা জেলায় শূন্য পদে নিয়োগ দেওয়া হবে ১৬৭ জন, গাজীপুরে ৪৭, নওগাঁয় ৩৬, মানিকগঞ্জে ১৯, নাটোরে ২৪, চাঁপাইনবাবগঞ্জে ২৩, বগুড়ায় ৪৭, নারায়ণগঞ্জে ৪১, মুন্সিগঞ্জে ২০, নরসিংদীতে ৪০, রংপুরে ৩১, দিনাজপুরে ৪২, গোপালগঞ্জে ২৭, মাদারীপুরে ৩৩, কুড়িগ্রামে ১৬, রাজবাড়ীতে ২৯, শরীয়তপুরে ১৬, নীলফামারীতে ১৭, কিশোরগঞ্জে ৪১, ঠাকুরগাঁওয়ে ১৯, টাঙ্গাইলে ৫০, ময়মনসিংহে ৭১, যশোরে ৩৮, ঝিনাইদহে ২৫, জামালপুরে ৩২, নেত্রকোণায় ৩১, শেরপুরে ১৩, নড়াইলে ১৯, চট্টগ্রামে ১০৬, বাগেরহাটে ২০, বান্দরবানে ৫, সাতক্ষীরায় ২৮, কক্সবাজারে ৩২, চুয়াডাঙ্গায় ১৬, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৯, চাঁদপুরে ৩৪, মেহেরপুরে ৯, কুমিল্লায় ৭৫, খাগড়াছড়িতে ৯, ফেনীতে ২০, লক্ষ্মীপুরে ২০, পিরোজপুরে ১৫, নোয়াখালীতে ৪৩, বরগুনায় ১২, রাজশাহীতে ৩৬, সিলেটে ৪৮, জয়পুরহাটে ১৩, মৌলভীবাজারে ২৭, পাবনায় ৩৫, সিরাজগঞ্জে ৪৩, হবিগঞ্জে ২৯, সুনামগঞ্জে ৩৪, রাঙামাটিতে ৮, মাগুরায় ১২, খুলনায় ৩২, ভোলায় ২৪, কুষ্টিয়ায় ২৭, লালমনিরহাটে ৩৩, গাইবান্ধায় ১৭, ঝালকাঠিতে ৯ ও পঞ্চগড়ে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT