1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা বন্দর, পাইপলাইন ও ক্ষমতার রাজনীতি: চীন ও ভারতের প্রতিদ্বন্দ্বিতার ছায়ায় রাখাইন ইউএসএইড বন্ধ হওয়ার এক বছর পরও বিদেশি উন্নয়ন সহায়তার পক্ষে অধিকাংশ আমেরিকান মরক্কোর সঙ্গে ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু ব্রাজিলের একনজরে ২০২৬-২৭ অর্থবছরের পুরো বাজেট

ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

আমেরিকা ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনায় এবার সরাসরি জড়াতে চাইছে ইসরায়েল। ইরানে নতুন করে হামলা চালাতে চায় তারা। ইসরায়েল এখন কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় আছে।

কান পাবলিক ব্রডকাস্টারের সূত্রবিহীন এক প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমের শীর্ষ কর্মকর্তাদের ধারণা, আগামী কয়েক দিন আমেরিকা ও ইরানের মধ্যে এই পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকবে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্টও জেরুজালেমের এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আগামীতে ইরানের ওপর যেকোনো হামলায় সরাসরি অংশ নিতে এবং পুরোদমে যুদ্ধ শুরু করতে প্রবল আগ্রহী ইসরায়েল।

ইরানে মার্কিন হামলা শুরু হওয়ার ঠিক আগে, বুধবার নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, ‘প্রয়োজন হলে আমরা আবারও আক্রমণ করতে প্রস্তুত।’

সূত্রটি আরও জানায়, ইসরায়েল এমন কোনো আতঙ্কের দিনে ফিরে যেতে চায় না, যখন সাইরেনের শব্দে সাধারণ মানুষকে প্রাণভয়ে আশ্রয়কেন্দ্রে ছুটতে হতো। কিন্তু তাই বলে ‘ইরানে যা ঘটছে, তা কেবল নীরব দর্শক হয়ে এড়িয়ে যাওয়াও তাদের পক্ষে সম্ভব নয়। কাজেই এর জন্য যদি আমাদের চরম মূল্য চোকাতেও হয়, আমরা সেই পরিস্থিতি মেনে নেব।’

সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের যুদ্ধবিরতি ‘শেষ’ হয়ে যাওয়ার ঘোষণার পর ওয়াশিংটন যদি সাহায্য চায়, তবে ইরানের ওপর পরবর্তী মার্কিন হামলায় যোগ দিতে প্রস্তুত আছে ইসরায়েল।

জেরুজালেমের একটি সূত্র বলেছে, ‘আমরা প্রমাণ করেছি যে আমরা আমেরিকার পাশে আছি। এতে আমেরিকার কোনো স্বার্থ আছে কি না তা আমি নিশ্চিত নই—তবে আমরা বুঝতে পারছি যে এখন আমাদের পেশিশক্তি দেখানোর সময় এসেছে।’

আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে ইরানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় বুধবার ইরানে দ্বিতীয় দিনের মতো হামলার অনুমোদন দেন ট্রাম্প। তিনি ইরানের নেতৃত্বকে ‘নিকৃষ্ট’, ‘শয়তান’, ‘উন্মাদ’ ও ‘অসুস্থ মানসিকতার মানুষ’ বলে তীব্র আক্রমণ করেন।

ওই দিন সন্ধ্যায় প্রায় ৯০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়—যা মঙ্গলবারের ৮০টির চেয়েও বেশি। লক্ষ্যবস্তুর তালিকায় ছিল মিসাইল ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা ও রাডার স্টেশন এবং রেলপথের মতো রসদ সরবরাহের অবকাঠামো।

ইসরায়েল এখন পর্যন্ত সরাসরি নতুন দফার হামলায় যোগ দেয়নি। তবে বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সাংবাদিকদের বলেন, পরিস্থিতি দাবি করলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ‘তৃতীয়বারের মতো এবং আগের চেয়েও দ্বিগুণ শক্তি নিয়ে ইরানে আঘাত হানতে প্রস্তুত।’

অবশ্য জেরুজালেমের ওই সূত্র বলেছে, ইসরায়েল ‘মানুষের আবার সাইরেন শুনে বাঙ্কারে বা আশ্রয়কেন্দ্রে ছুটে যাওয়ার দিনগুলোতে ফিরে যেতে আগ্রহী নয়’। যুদ্ধের শুরুর দিনগুলোতে তেহরান যেভাবে ইহুদি রাষ্ট্রটির ওপর নিয়মিত মিসাইল ও ড্রোন হামলা করছিল করছিল, সেদিকে ইঙ্গিত করেই এই মন্তব্য।

তবে ওই সূত্র এ-ও বলেছে যে, ‘ইরানে যা ঘটছে, তা আমরা এড়িয়ে যেতে পারি না। তাই এর জন্য যদি আমাদের কোনো মূল্য চোকাতে হয়, তবে আমরা সেই পরিস্থিতির মুখোমুখি হতে তৈরি।’

আমেরিকার এই নতুন হামলা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও প্রকাশ্যে মুখ খোলেননি। তবে গত মাসেই তিনি ঘোষণা করেছিলেন, ‘প্রয়োজন দেখা দিলেই’ ইরানে হামলা চালাবে ইসরায়েল।

তেহরানের বিরুদ্ধে ট্রাম্পের হুমকির পর বুধবার রাতে নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ বিশেষ নিরাপত্তা বৈঠকে বসেন। একজন ইসরায়েলি কর্মকর্তা বৈঠকের খবর নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি।

এদিকে আইডিএফ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ইসরায়েলের আই২৪ নিউজ বৃহস্পতিবার জানিয়েছে, তাদের গোয়েন্দা ইউনিটগুলো অনবরত সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করছে এবং মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে ‘নিবিড় অপারেশনাল সমন্বয়’ বজায় রাখছে।

বিটি/ আরকে

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT