মঙ্গলবার ভোররাতে ইরানের দক্ষিণাঞ্চলে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। দেশটির সরকারি ও আধা-সরকারি সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, হরমুজ প্রণালির কেশম দ্বীপে অন্তত পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে হরমোজগান প্রদেশের উপকূলীয় শহর বন্দর লেঙ্গেহতে সাগরের দিক থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়ার খবর নিশ্চিত করেছে ফারস নিউজ এজেন্সি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে হামলার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এমন এক সময়ে এই বিস্ফোরণের খবর এল, যখন হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা প্রশমনে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক তৎপরতা চলছে।
ইরানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয়। জবাবে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়।
এর প্রতিক্রিয়ায় ইরান পাল্টা আক্রমণ চালালে পরে এপ্রিলে একটি যুদ্ধবিরতি চুক্তিতে উভয় পক্ষ সম্মত হয়।
বর্তমানে হরমুজ প্রণালি অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। গত ১৮ জুন জাহাজ চলাচলের স্বাধীনতা বজায় রাখতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও প্রণালির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে মতপার্থক্য থাকায় সেটি এখনো পুরোপুরি কার্যকর হয়নি। তবে প্রণালিটির নিরাপত্তা নিয়ে মতবিরোধের কারণে চুক্তিটির বাস্তবায়ন থমকে যায়।
বর্তমান এই উত্তেজনাকর পরিস্থিতিতে উভয় দেশের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি জানান, আলোচনার প্রক্রিয়াটি সহজতর করার উদ্দেশ্যে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বর্তমানে কাতার সফর করছেন। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
Tags: ইরান, বিস্ফোরণ, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালি