দেশের ক্রিকেটে নতুন পেস ও স্পিন বোলিং প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত ‘রবি বোলার হান্ট’ প্রতিযোগিতার পর্দা নেমেছে। এই আয়োজনে চূড়ান্তভাবে নির্বাচিত ২১ জন বিজয়ী ও বিশেষ পুরস্কার পাওয়া দুজনসহ মোট ২৩ জন প্রতিভাবান বোলারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তাদের দক্ষতা বৃদ্ধি ও পরিচর্যার দায়িত্ব থাকবে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের অধীনে। আমাদের এইচপি ইউনিটের অধীনে তারা থাকবেন, তাদের গ্রুম করা হবে। পাশাপাশি দুজনকে দেওয়া হয় বিশেষ পুরস্কার।
সোমবার (২ নভেম্বর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রবি বোলার হান্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় তামিম ইকবাল বিজয়ীদের আশ্বস্ত করে বলেন, আজকের বিজয়ীদের দায়িত্ব এখন আমার। তাদের এইচপি ইউনিটের তত্ত্বাবধানে রেখে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে।
তরুণ বোলারদের যথাযথ পরিচর্যার ওপর জোর দিয়ে বিসিবি সভাপতি জানান, তাদের ফিটনেস, চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করবে বোর্ডের বিশেষজ্ঞ ও মেডিকেল টিম। চূড়ান্ত পর্বে অংশ নেওয়া এক বিজয়ীর সাইড স্ট্রেইনের ইনজুরির বিষয়টিও তার নজরে এসেছে এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন। ভবিষ্যতে তাদের পারফরম্যান্স তুলে ধরার জন্য উপযুক্ত মঞ্চ তৈরি করে দেওয়ার অঙ্গীকার করেন তামিম। তাদের মধ্যে ৫৭ জন পেসার ও ৮৬ জন স্পিনার।
এবারের বোলার হান্ট কার্যক্রম শুরু হয় গত ১৫ সেপ্টেম্বর। এরপর ২৭ সেপ্টেম্বর সিলেট থেকে শুরু হয় দেশব্যাপী বাছাই প্রক্রিয়া। মোট আটটি ভেন্যুতে এই ট্রায়াল অনুষ্ঠিত হয়, যার মধ্যে রয়েছে ঢাকা, সিলেট, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম। বাছাইয়ে নিবন্ধিত ২৫ হাজারেরও বেশি প্রতিযোগীর মধ্য থেকে ১৪৩ জনকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছিল, যাদের মধ্যে ১০৮ জন পুরুষ ও ৩৫ জন নারী ছিলেন। পরে পারফরম্যান্সের ভিত্তিতে ৪২ জনকে চূড়ান্ত পর্বে উন্নীত করা হয় এবং শেষ পর্যন্ত বিশেষজ্ঞদের মূল্যায়নে ২৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এবারের বোলার হান্টে অংশ নিতে নিবন্ধন করেছিলেন ২৫ হাজারেরও বেশি প্রতিযোগী। দেশব্যাপী বাছাই কার্যক্রম শেষে সেখান থেকে উঠে আসেন ১৪৩ জন সম্ভাবনাময় বোলার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান, বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী, রবি আজিয়াটা পিএলসির হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরী ও চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলমসহ শীর্ষ কর্মকর্তারা।
তামিম ইকবাল দেশের ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে প্রতিভাবানদের দ্রুত পরিচর্যার আওতায় আনার আহ্বান জানান। তিনি এ ক্ষেত্রে দেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও দলকে এগিয়ে আসার অনুরোধ করেন। একইসঙ্গে নতুন চালু হওয়া ‘ডি-থ্রি ট্রফি’র প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটি কেবল একটি টুর্নামেন্ট নয়, বরং ক্রিকেটারদের বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখান থেকেও একজন প্রতিভাবান ক্রিকেটারকে খুঁজে নেওয়ায় একমি দলকে বিশেষ ধন্যবাদ জানান তিনি।
Tags: ক্রিকেট, তামিম ইকবাল, বাংলাদেশ ক্রিকেট, বিসিবি, রবি বোলার হান্ট