1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
তাহসিফ সাউরি মামলা: জেরিকা তাসনীম দিশার ফের রিমান্ড মঞ্জুর ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ২৬ মার্কিন ঘাঁটি যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিম ও প্রান্তিক জনগোষ্ঠীর রেকর্ড বিজয় দুই দফায় ভরিতে ৬৫৯৮ টাকা বাড়ল সোনার দাম মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়, বিপাকে ট্রাম্প সব সচিব ঠিকমতো অফিসে এলে আমিও আসব: গোপালগঞ্জের ইউপি সচিব জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে, পরিবর্তনের পক্ষে বারাক ওবামা সেমিনার ও পুরস্কার বিতরণ, বেরোবিতে নজরুল বর্ষ উপলক্ষে সাভারে পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫, ঢাকা-আরিচা মহাসড়ক অবরুদ্ধ মার্কিন নির্বাচনে ট্রাম্পের ধাক্কা, কংগ্রেসের দুই কক্ষই ডেমোক্র্যাটদের

সৌদিতে বিমান হামলায় ঢাকা রুটে ১৫৯ ফ্লাইট বাতিল

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে আকাশপথে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর ফলে ঢাকা-সৌদি রুটে নিয়মিত ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত এই রুটে মোট ১৫৯টি ফ্লাইট বাতিল ও স্থগিত করা হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে প্রায় ২৩ হাজার যাত্রী ওপর। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) হিসাব অনুযায়ী, সব মিলিয়ে ২২ হাজার ৭২১ জন যাত্রী এই পরিস্থিতিতে চরম ভোগান্তির শিকার হয়েছেন। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় ২৩ হাজার যাত্রী।

ফ্লাইট বাতিলের তালিকার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৭টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১৫টি ফ্লাইট রয়েছে। এছাড়া ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাই ও এয়ার ইন্ডিয়ার ৮টি করে, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে। বেবিচক বর্তমানে সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বাতিল হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি তৈরির বিষয়ে কাজ করছে।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর হুথিদের হামলার পর সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছিল। ওই ঘটনার জেরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে সব ফ্লাইট বন্ধ রাখে। একইভাবে ইউএস-বাংলা এয়ারলাইনস ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট চলাচল স্থগিত রাখার ঘোষণা দেয়।

সৌদির বিমানবন্দরগুলোতে আরোপিত বিধিনিষেধ এখনো পুরোপুরি শিথিল হয়নি। ফলে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে অনিশ্চয়তা রয়েই গেছে, যা সৌদিগামী যাত্রীদের দুর্ভোগকে আরও দীর্ঘায়িত করছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT