আরব উপসাগরের গুরুত্বপূর্ণ জলসীমায় চলাচলকারী কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানি বা নাকিলতের (Nakilat) মালিকানাধীন একটি এলএনজি বাহক জাহাজ ‘আল মাইদা’ হামলার শিকার হয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করে চালানো এই উসকানিমূলক হামলার ঘটনায় কাতার তীব্র নিন্দা জানিয়েছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই ঘটনাকে বৈশ্বিক জ্বালানি সরবরাহ চেইন এবং সামুদ্রিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানিয়েছে, দেশটি সর্বদা আন্তর্জাতিক শান্তি, অবাধ নৌচলাচল এবং কূটনৈতিক আলোচনার ওপর জোর দিয়ে আসছে। তবে জাতীয় স্বার্থ রক্ষা এবং নিজেদের কৌশলগত সম্পদ ও নাগরিক সুরক্ষায় কাতার যেকোনো ধরনের আইনি বা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। একই সাথে উপসাগরীয় অঞ্চলে জ্বালানিবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দোহা।
Tags: আরব উপসাগর, এলএনজি, কাতার, জাহাজ হামলা, নাকিলত