1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন করল কাতার যুবদল

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে পালন করেছে কাতার শাখা। কাতার যুবদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কাতার যুবদল নেতা রাজু ফরাজির সভাপতিত্বে ও গাজী কাউসারের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

বক্তব্য রাখেন আদনান কবির, সাইফুল ইসলাম, ইমরান হোসেন রাজু, আব্দুল মালেক, জুবায়ের সিদ্দিকী ও কবির হোসেন বাবুসহ অনেকে। বক্তারা প্রবাসে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT