1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

ক্ষমতার অপব্যবহার: গ্রেপ্তার সার্বিয়ার অপরাধ তদন্ত বিভাগের দুই শীর্ষ কর্মকর্তা

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২৬

সার্বিয়ায় ক্ষমতার অপব্যবহার ও পেশাগত দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে অপরাধ তদন্ত বিভাগের প্রধান মার্কো ক্রিচাককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তার সঙ্গে সংগঠিত অপরাধ দমন বিভাগের প্রধান বোসকো সেকুলোভিচকেও হেফাজতে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বেলগ্রেডের প্রধান প্রসিকিউটর নেনাদ স্তেফানোভিচ নিশ্চিত করেছেন যে, ৪২ বছর বয়সি এই দুই কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দায়িত্বহীনতার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, তাদের কর্মকাণ্ডের ফলে বেলগ্রেডের সাবেক পুলিশপ্রধান ভেসেলিন মিলিচের অধিকার ক্ষুণ্ন হয়েছে এবং তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

গত মে মাসে অপরাধ জগতের এক সন্দেহভাজন ব্যক্তিকে হত্যার ঘটনা তদন্তের সময় এসব অনিয়ম সামনে আসে। ওই হত্যাকাণ্ডের পরপরই সহায়তা ও তথ্য গোপনের অভিযোগে মিলিচকে গ্রেপ্তার করা হয়েছিল। জেলখানায় থাকাকালীন মিলিচ দাবি করেন, তদন্তের সময় ক্রিচাক ও সেকুলোভিচ প্রসিকিউটরদের বিভ্রান্ত করতে অসম্পূর্ণ ও মিথ্যা তথ্য সরবরাহ করেছিলেন।

বিশ্লেষকদের মতে, ক্রিচাক ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ভুচিসের সরকারের সময় বিভিন্ন বিক্ষোভ দমনে পুলিশের কঠোর অবস্থানের জন্য ছাত্র সংগঠনগুলো তার বিরুদ্ধে নিষ্ঠুরতার অভিযোগ তুলেছিল। গত সপ্তাহে আন্দোলনরত শিক্ষার্থীরাও পুলিশ ও গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্মকর্তাদের অপসারণের দাবি জানিয়েছিলেন। তবে প্রসিকিউটর স্তেফানোভিচ স্পষ্টভাবে জানিয়েছেন, এই গ্রেপ্তার প্রক্রিয়ার সঙ্গে সাম্প্রতিক নির্বাচনের ফলাফলের কোনো যোগসূত্র নেই। কারাগারে থাকা অবস্থায় ক্রিচাক ও সেকুলোভিচের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন মিলিচ। গত সপ্তাহে ব্যাপক সংস্কারের দাবিতে ছাত্ররা ক্রিচাকসহ পুলিশের কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও গোয়েন্দা বিভাগের প্রধানদের অপসারণের দাবি জানায়। তবে ক্রিচাকের গ্রেপ্তারের সঙ্গে ছাত্রদের এসব দাবির কোনো যোগসূত্র তুলে ধরেনি প্রসিকিউটর দপ্তর।

সার্বিয়ায় গত ২৫ অক্টোবর অনুষ্ঠিত আগাম নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে শিক্ষার্থীদের সমর্থিত আন্দোলন ‘দ্য স্টুডেন্ট লিস্ট’। প্রায় দুই বছরের টানা আন্দোলনের মুখে ভুসিচ এই নির্বাচনের ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন, যা তার সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির ১৪ বছরের শাসনের অবসান ঘটায়। এদিকে, নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দেশটিতে ২০২৪ সালে নোভি সাদ রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জনের মৃত্যুর ঘটনাটি আবারও আলোচনায় উঠে এসেছে। ২০২৪ সালের ওই দিন শহরটির সদ্য সংস্কার করা রেলস্টেশনের কংক্রিটের ছাউনি ধসে ১৬ জন নিহত হয়েছিলেন।

ঘটনার দুই বছর পূর্তিতে গতকাল রোববার হাজারো মানুষ নিহতদের স্মরণে সমবেত হন। বৃষ্টির মধ্যে শিক্ষার্থীরা শোকযাত্রা বের করেন এবং দুর্ঘটনার স্থানে ১৬ মিনিট নীরবতা পালন করেন। নিহত ২৭ বছর বয়সি স্টেফানের মা দিয়ানা হরকা এএফপিকে বলেন, যেখানে সবকিছু ঘটেছিল সেখানে ফিরে আসা অত্যন্ত যন্ত্রণাদায়ক, তবে তিনি ন্যায়বিচারের প্রত্যাশা করছেন। আমি বিশ্বাস করি, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।’।

শিক্ষার্থীদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, এই ঘটনাকে কেবল ‘ট্র্যাজেডি’ বা দুর্ঘটনা হিসেবে অভিহিত করা উচিত নয়, বরং এর পেছনে লুকিয়ে থাকা দায়বদ্ধতার প্রশ্নটি সামনে আনা জরুরি। উল্লেখ্য, এই মর্মান্তিক ঘটনাটি সাবেক প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচের পতনের পর সার্বিয়ার সবচেয়ে বড় গণবিক্ষোভের সূত্রপাত করেছিল। এক বিবৃতিতে শিক্ষার্থীরা বলেছে, ওই ঘটনাকে শুধু ‘ট্র্যাজেডি’ বললে এর প্রকৃত তাৎপর্য বোঝানো হয় না। তারা বলেছে, ‘ট্র্যাজেডি বলতে দুর্ঘটনাকে বোঝায়। কিন্তু এই শব্দের আড়ালে কৌশলে সেই শব্দটি লুকিয়ে রাখা যায়, যেটি আমরা সবাই খুঁজছি—দায়বদ্ধতা।’।

বিক্ষোভের চাপের মুখে ২০২৫ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী মিলোস ভুচেভিচ পদত্যাগ করেন। এর আগে গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান ভুসিচ, যদিও তিনি নিজের দলের নির্বাচনি তালিকার নেতৃত্ব দিয়েছিলেন। তৎকালীন অস্থিরতা সামাল দিতে বিক্ষোভের ঘটনায় জড়িত শিক্ষার্থী ও অধিকারকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোও ক্ষমা করা হয়েছিল।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT