1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান

পায়রা বন্দরে পৌঁছাল ৬২ হাজার টন কয়লাবাহী মাদার ভ্যাসেল

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হিসেবে ৬২ হাজার ১০০ মেট্রিকটন কয়লা নিয়ে বন্দরে ভিড়েছে ‘এমভি এমবিএস তাইসি’ নামের একটি মাদার ভ্যাসেল। সাড়ে ১৩ মিটার গভীরতার সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটি মঙ্গলবার রাত ৮টার দিকে উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত বন্দরের বহির্নোঙরে নোঙর করে। ১৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২ মিটার প্রস্থের এই জাহাজটি গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটি বন্দরের বহির্নোঙরে পৌঁছে নোঙর করে। পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি ||।

পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান জানান, জাহাজটি নির্বিঘ্নে বহির্নোঙরে পৌঁছেছে এবং বুধবার (৪ নভেম্বর) থেকেই এর খালাস কার্যক্রম শুরু হবে। তিনি আরও জানান, প্রাথমিক পর্যায়ে অর্ধেকের বেশি পণ্য বহির্নোঙরে খালাস করা হবে এবং এরপর জাহাজটি টার্মিনালে ভিড়ে বাকি কয়লা খালাস সম্পন্ন করবে।

দেশের ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের চাহিদা মেটাতে নিয়মিত কয়লাবাহী জাহাজ আসার প্রক্রিয়া অব্যাহত থাকবে। কর্তৃপক্ষের মতে, এই নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ দেশের অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT