1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন চিত্রনায়িকা পরীমণি যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিম প্রার্থীদের জয়জয়কার: জয়ী ৩৪, এগিয়ে ৩ স্বাভাবিক হচ্ছে গাজীপুরের শিল্পাঞ্চল, কাজে ফিরছেন পোশাকশ্রমিকরা বিদেশি সেনামুক্ত মধ্যপ্রাচ্য চায় ইরান: সৌদি আরবের সাথে চলছে আলোচনা কসবায় ছাত্রদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ: আহত ৫ দায়িত্ব ছাড়ছেন না হেগসেথ, গুঞ্জন উড়িয়ে দিলো পেন্টাগন কাতার সশস্ত্র বাহিনীতে নিয়োগ: ঢাকায় কাতারি প্রতিনিধি দলের বৈঠক শিল্পে বহিরাগত ঠেকাতে শ্রমিকদের কর্মস্থলে ফেরার আহ্বান ইয়েমেনে সৌদি জোটের হামলায় ২০ জনের প্রাণহানি পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

ইয়েমেনে সৌদি জোটের হামলায় ২০ জনের প্রাণহানি

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ইয়েমেনের আল-জাওফ, আল-বায়দা, সাদা এবং তাইজসহ বেশ কিছু প্রদেশে গত ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ২০ জন প্রাণ হারিয়েছেন। হুথি-সংশ্লিষ্ট বিভিন্ন সংবাদমাধ্যমের দাবিমতে এ তথ্য জানালেও, নিহতদের পরিচয় বা তারা বেসামরিক নাগরিক কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, তাদের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১০৪টি হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, এই অভিযানগুলোতে রাজধানী সানাসহ নানা স্থানে বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

অন্যদিকে, বুধবার ইয়েমেনের সরকারি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা পূর্বাঞ্চলীয় আল-জাওফ প্রদেশের আল-দাহিদা পর্বতমালায় নিজেদের অবস্থান আরও সংহত ও অগ্রসর করেছে। এর আগে মঙ্গলবারের দিকে ওই এলাকার গুরুত্বপূর্ণ উঁচু ভূমিগুলো নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছিল বাহিনীটি। হুথিবিরোধী অভিযানের অংশ হিসেবেই এই অগ্রগতি অব্যাহত রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়।

সরকারি বাহিনীর দাবি অনুযায়ী, বিভিন্ন স্থানে হুথিদের সমাবেশ এবং অস্ত্র মজুত করার গোপন গুদাম লক্ষ্য করে ড্রোন ও বিমান হামলা চালানো হয়েছে, যা তাদের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়েছে। বুধবার ইয়েমেন আর্মি মিডিয়া একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে অবরুদ্ধ তাইজ শহর ও আল-হাজমে হুথি যোদ্ধাদের ওপর সরকারি বাহিনীর হামলার দৃশ্য রয়েছে বলে দাবি করা হয়েছে।

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT