সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিনের সংঘাত নিরসন ও যুদ্ধবিরতির শর্ত হিসেবে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। বাংলাদেশি মুদ্রায় এই বিশাল অঙ্কের পরিমাণ প্রায় ৬ লাখ ৫০ হাজার কোটি টাকা। ক্ষতিপূরণের পাশাপাশি ইয়েমেনে নিজেদের সরকার হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির শর্তও জুড়ে দিয়েছে তারা। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানান ো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সাল থেকে শুরু হওয়া সংঘাতের পর বর্তমানে উভয় পক্ষের মধ্যে অনানুষ্ঠানিক আলাপ-আলোচনা চলছে। সৌদি আরব চায় লোহিত সাগরে নিজেদের তেলবাহী ট্যাংকারে হামলা বন্ধ হোক এবং বাব আল-মান্দেব প্রণালিতে হুতিরা তাদের নিয়ন্ত্রণ শিথিল করুক। এর বিপরীতে হুতিদের দাবি, গত এক দশকের বেশি সময় ধরে সৌদি নেতৃত্বাধীন জোটের আকাশ হামলা ও নৌ অবরোধে ইয়েমেনের যে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতেই এই অর্থ প্রয়োজন। অবশ্য আলোচনার বিভিন্ন পর্যায়ে এই দাবির পরিমাণে পরিবর্তন এসেছে বলে উল্লেখ করা হয়েছে। এরপর থেকে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে।
হুতিদের সরকার হিসেবে স্বীকৃতি দেওয়া সৌদি আরবের জন্য একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। এমন সিদ্ধান্ত নিলে ইয়েমেনের একটি বিশাল অংশ নিয়ন্ত্রণকারী এই গোষ্ঠীটির রাজনৈতিক বৈধতা স্বীকার করে নিতে হবে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান পূর্ণাঙ্গ আলোচনায় বসার আগে যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছেন। তবে ইয়েমেনে নতুন করে সৈন্য মোতায়েনের বিষয়ে সৌদি প্রশাসনের অভ্যন্তরে উদ্বেগ রয়েছে, কারণ এতে সংঘাত আরও রক্তক্ষয়ী হয়ে উঠতে পারে। এমনকি ইয়েমেনে কয়েকজন সৌদি সেনা নিহত হওয়ার খবর শোনা গেলেও রিয়াদ আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করেনি।
সৌদি কর্মকর্তাদের একাংশের মধ্যে ভয় রয়েছে যে, হুতিদের এই বিপুল অর্থ দেওয়া হলে তারা ভবিষ্যতে অর্থ আদায়ের উদ্দেশ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।
এরই মধ্যে উত্তেজনার পারদ আরও চড়িয়েছে হুতিদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার ইয়েমেন থেকে পবিত্র নগরী মদিনা লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল বিদ্রোহীরা। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
Tags: ইয়েমেন, ক্ষতিপূরণ, মধ্যপ্রাচ্য, যুদ্ধবিরতি, সৌদি আরব, হুতি বিদ্রোহী