সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই পাঁচ দিন আটক রাখার পর ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শাদেহকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। গত মঙ্গলবার রাতে জাফায় তার বাড়িতে ১৫ জন নিরাপত্তা সদস্য অভিযান চালায়। এ সময় তার দুই সন্তানের সামনেই তাকে আটক করে শাদেহের মোবাইল ফোন, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং বইপত্র জব্দ করা হয়। গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে জাফায় আবু শাদেহর বাড়িতে অভিযান চালায় ইসরাইলের নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য।
রোববার মুক্তির পর শাদেহ জানিয়েছেন, তাকে আটক করার এই ঘটনা কেবল ব্যক্তিগত নয়, বরং পুরো আরব সমাজকে ভয় দেখানোর জন্য পরিচালিত একটি রাজনৈতিক পদক্ষেপ। তিনি নিজের অবস্থান দৃঢ় রেখে সাংবাদিক হিসেবে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আমরা সঠিক ও সত্যের পথে আছি—এই বিশ্বাস আরও জোরালো করাই এর উপযুক্ত জবাব। রোববার (৮ নভেম্বর) মুক্তির পর শাদেহ বলেছে ন, তাকে আটক করার ঘটনা কেবল তার বিরুদ্ধে নয়, বরং পুরো আরব সমাজকে ভয় দেখাতে নেওয়া রাজনৈতিক পদক্ষেপেরই অংশ ছিল।
আবু শাদেহ ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিক। ‘বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগের’ সন্দেহে তাকে তেল আবিবের উপকণ্ঠে পেতাহ টিকভায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেতের স্থাপনায় রাখা হয়েছিল।
মানবাধিকার সংগঠন আদালাহর তথ্যমতে, ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের জেরে বিদেশি অর্থ গ্রহণের মিথ্যা অভিযোগে তাকে লক্ষ্যবস্তু করা হয়। সংবাদমাধ্যম আল জাজিরায় বিশ্লেষক হিসেবে উপস্থিতি এবং ‘আল-মিদান’ পডকাস্টে তার বক্তব্যের জেরে এই হয়রানি শুরু হয়।
শাদেহের আইনি পরামর্শদাতা ও আদালাহর আইনজীবী হাদিল আবু সালিহ জানান, প্রথম দিন থেকেই পুলিশের কাছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না। কাতারে অবস্থানকালে আজমি বিশারার সঙ্গে আবু শাদেহর একটি প্রকাশ্য কথোপকথনকেই তার বিরুদ্ধে সন্দেহের ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়েছিল। সালিহ আরও বলেন, ইসরায়েলি সংবাদমাধ্যম যেসব বিষয়ে মুক্ত আলোচনা করে, সেগুলো নিয়ে কথা বলাকেই এখন অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে।
ইসরায়েলি রাষ্ট্রব্যবস্থা মূলত ফিলিস্তিনিদের রাজনৈতিক বাস্তবতার বিশ্লেষণ সহ্য করতে পারছে না। সালিহর মতে, তারা আবু শাদেহকে সাংবাদিক না বলে রাজনৈতিক পরামর্শক হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চালিয়েছে। মুক্তচিন্তার জায়গা সংকুচিত করতেই তাকে এভাবে আটক করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। কিংবা ফিলিস্তিনিরা যখন তাদের রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করতে চাইছেন, তখন একে অপরাধ হিসেবে দেখা হচ্ছে।
Tags: আদালাহ, আবেদ আবু শাদেহ, ইসরায়েল, ফিলিস্তিন, মানবাধিকার, সাংবাদিক