1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান

ফেনীতে সরকারি অফিসে বোমা হামলা ও ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ফেনী সদরে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ভোর পৌনে ৪টার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সরকারি অফিসে হামলার ঘটনা ঘটেছে। পরিবার পরিকল্পনা কার্যালয় এবং সাব-রেজিস্ট্রি অফিস লক্ষ্য করে মধ্যরাতে পেট্রল বোমা ও ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি সালাউদ্দিন মোড়ের দিক থেকে এসে কার্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়ান। এসময় তারা গ্যারেজ লক্ষ্য করে দুটি পেট্রল বোমা ও একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেওয়ানগঞ্জের দিকে পালিয়ে যান।

পরিবার পরিকল্পনা ফেনী কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী জানান, সিসিটিভি ফুটেজে হামলার দৃশ্য ধরা পড়লেও অপরাধীদের প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। একই রাতে জেলা রেজিস্ট্রি অফিস ভবনের নিচতলায় অগ্নিসংযোগের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ফেনী সদর উপজেলা সাব-রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) আবদুর রহমান মুহাম্মদ তামিম এই অভিযোগকে অসত্য বলে দাবি করেছেন।

ঘটনাটি নিয়ে ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম জানান, পরিবার পরিকল্পনা কার্যালয়ে পেট্রল বোমার পরিবর্তে কাচের বোতল নিক্ষেপ করা হয়েছে। নৈশপ্রহরীর খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে কাচের টুকরা সংগ্রহ করেছে এবং সিসিটিভি ফুটেজে কোনো বিস্ফোরণের আলামত পায়নি। ওসি দাবি করেন, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

হামলার পাশাপাশি একই রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আরও চিত্র দেখা গেছে। ফেনীর লালপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন ও ঝটিকা মিছিলের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পক্ষে স্লোগান দিচ্ছেন। একই সময়ে পৌর শহরের সালাউদ্দিন মোড়সহ বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT