বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা পুনরায় বৃদ্ধি করেছে।
বিজ্ঞপ্তিতে দুই ধরনের মোটরসাইকেলের জন্য নম্বরপ্লেটের নির্দিষ্ট মাপ ও নিয়ম উল্লেখ করা হয়েছে।
পূর্বে এই সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত থাকলেও, বর্তমানে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। ‘সড়ক পরিবহণ আইন, ২০১৮’ ও ‘সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে ও সামনে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন করা আইনত বাধ্যতামূলক।
এই আইনি বাধ্যবাধকতার অংশ হিসেবে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় দ্রুত সময়ের মধ্যে নম্বরপ্লেট স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
Tags: নম্বরপ্লেট, বিআরটিএ, মোটরসাইকেল, সড়ক পরিবহন আইন