সৌদি আরবের সুরক্ষায় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়ার অনেক আগেই দেশটিতে বড় ধরনের সামরিক সহায়তা পাঠিয়েছে মিশর। এর মধ্যে রয়েছে রাফায়েল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন, আটটি হেলিকপ্টার ও চারটি পরিবহন বিমান। পাশাপাশি সৌদি আরবের কৌশলগত বিভিন্ন এলাকায় স্কাইগার্ড-আমুন ব্যাটারিসহ অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও স্থাপন করা হয়েছে।
মিশরের নৌবাহিনীকেও লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে সক্রিয় করা হয়েছে। বিশেষ করে বাব আল-মান্দেব প্রণালির কাছে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে দেশটি। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত এই জলপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইয়েমেনের হুতির হুমকি মোকাবিলাই এর প্রধান উদ্দেশ্য। গত আগস্ট থেকে মিশর সেখানে আধুনিক ফ্রিগেট ও করভেট মোতায়েন করে আসছে। তবে আল ওয়াজহের কাছে লোহিত সাগরের উপকূলের দিকে যাওয়ার সময় সেটির সংকেত আবারও হারিয়ে যায়।
ফ্লাইট ট্র্যাকিং তথ্যে গত মাসে সৌদি আরবের আকাশসীমায় মিশরের দুটি সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমানের চলাচল শনাক্ত করা হয়েছে। এসইউ-বিএআই ও এসইউ-বিইডব্লিউ নিবন্ধনের বিমান দুটি সৌদি আরবের পশ্চিমাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশসীমায় দেখা গিয়েছিল। আলাদাভাবে, আল জাজিরা আরবির উন্মুক্ত সূত্রভিত্তিক অনুসন্ধান বিভাগ গত মাসে জানায়, ফ্লাইট পর্যবেক্ষণের তথ্য থেকে সৌদি আরবের আকাশসীমায় মিশরের সামরিক বাহিনীর দুটি সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমানের চলাচল শনাক্ত করা হয়েছে।
মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জানিয়েছেন, ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে কয়েক মাস আগেই সৌদি আরবে মিশরের সামরিক উপস্থিতি শুরু হয়। ফ্রান্স ২৪-এর সাথে আলাপকালে তিনি জানান, কায়রো এখন এই মোতায়েনকে আরও শক্তিশালী করার প্রক্রিয়ায় রয়েছে। মিশরের সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। মোতায়েনের বিষয়টি নিশ্চিত করলেন আবদেলাত্তি গেল সোমবার (৯ নভেম্বর), মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মন্তব্য জানতে মিডল ইস্ট আইয়ের অনুরোধ পাঠানোর কয়েক ঘণ্টা পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি নিশ্চিত করেন, সিসি সংসদের অনুমোদন পাওয়ার আগেই মিশরের সামরিক। ১৯৭০ সালে মিশরের সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার আগে দেশটির হাজার হাজার সেনা নিহত হন। এমন সময়ে এসব তথ্য সামনে এল, যখন ইয়েমেনের হুতি আন্দোলনের পক্ষ থেকে সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে। উত্তেজনা বাড়তে থাকায় সৌদি আরবের প্রতিরক্ষা নিয়ে আলোচনায় ক্রমেই জড়িয়ে পড়ছে আঞ্চলিক শক্তিগুলো।
গত ১৭ অক্টোবর সৌদি আরবের পক্ষ থেকে সামরিক সহায়তার অনুরোধ এলে প্রেসিডেন্ট সিসি মিশরের সংসদের কাছে সেনা মোতায়েনের অনুমোদনের আহ্বান জানান। পরবর্তী সময়ে ১৮, ১৯ ও ২৬ অক্টোবর রুদ্ধদ্বার অধিবেশন শেষে সংসদের দুই-তৃতীয়াংশ সদস্য এই প্রস্তাবের অনুমোদন দেন। এর মাধ্যমে সৌদি আরবের ভূখণ্ড ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা নেয়ার ক্ষমতা পেয়েছেন প্রেসিডেন্ট। ওই দিন সংসদ সদস্যরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় সিসির প্রস্তাব অনুমোদন করেন। পরে ২৬ অক্টোবর আবার অধিবেশন বসে। পরবর্তীতে নভেম্বরে তুরস্কের সংসদ চুক্তিটি অনুমোদন করে।
তবে এই সামরিক হস্তক্ষেপের পরিধি ও কৌশল নিয়ে মিশরের ভেতরে কিছুটা মতভেদ রয়েছে। বিশেষ করে উত্তর ইয়েমেনে হুতির বিরুদ্ধে সরাসরি স্থল অভিযানে অংশ নেয়া হবে কি না, তা নিয়ে সামরিক নেতৃত্বের মধ্যে আলোচনা চলছে। প্রেসিডেন্ট সিসি হামলার মুখে থাকা সৌদি আরবকে দ্রুত সহায়তার পক্ষে অবস্থান নিয়েছেন, যাতে লোহিত সাগর ও সুয়েজ খালের নিরাপত্তা নিশ্চিত করা যায়। ওই সূত্র বলেন, ‘লড়াই শুরু হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে নিরাপত্তা আলোচনা ও মতবিনিময় চলছিল। তবে মিশরের জাতীয় নিরাপত্তা বজায় রাখতে হস্তক্ষেপের কৌশল, পদ্ধতি ও কার্যক্রমের পরিকল্পনা নিয়ে আলোচনা ও সমন্বয় চলছিল।’। মিশরের সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুযায়ী, দেশের বাইরে কোনো সামরিক অভিযানে সশস্ত্র বাহিনী পাঠানোর আগে প্রেসিডেন্টকে জাতীয় প্রতিরক্ষা পরিষদের সঙ্গে পরামর্শ করতে হয় এবং প্রতিনিধি পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমোদন নিতে হয়। এতে বলা হয়, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।
মিশরের কেন্দ্রীয় ব্যাংকে রাখা ৫৩০ কোটি ডলারের আমানতের মেয়াদ আরও এক বছর বাড়ানোর বিষয়ে গত ৩০ অক্টোবর সৌদি আরব সম্মত হয়েছে। আর্থিক এই সহায়তা মিশরের অর্থনীতি ও রিজার্ভের চাপের সময় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে সরকারি পর্যায়ে এই আর্থিক ব্যবস্থার সাথে সামরিক সহায়তার সরাসরি কোনো যোগসূত্র থাকার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি।
১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের মতো কোনো বহুজাতিক স্থলবাহিনীর অংশ হিসেবে মিশরের সেনারা ভবিষ্যতে ইয়েমেনে অভিযানে অংশ নিতে পারে কি না, সে সম্ভাবনা উড়িয়ে দেয়া হয়নি।
এর আগে ১৯৬২ সালে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আবদেল নাসেরের নির্দেশে ইয়েমেনের গৃহযুদ্ধে মিশরীয় বাহিনী হস্তক্ষেপ করেছিল, যা সেই সময় দীর্ঘস্থায়ী সংঘাতে পরিণত হয় এবং বহু সেনার প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়।
বর্তমানে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় একে অপরকে সহায়তার অঙ্গীকার করেছে। তবে তুরস্ক বা পাকিস্তানের সামরিক অবদানের ধরন এখনো স্পষ্ট নয়। বর্তমান পরিস্থিতিতে মিশরের মূল প্রতিশ্রুতি সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ও নৌসীমা রক্ষায় সীমাবদ্ধ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Tags: আকাশ প্রতিরক্ষা, মধ্যপ্রাচ্য সংকট, মিশর, সামরিক মোতায়েন, সৌদি আরব