জামালপুরের সরিষাবাড়ীতে পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন বাবুল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি। এলাকাবাসীর ভাষ্যমতে, আটককৃত ব্যক্তি জামায়াতে ইসলামীর একজন কর্মী। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। চার সন্তানের জনক বাবুল মিয়া গোপনে ওই নারীর বাড়িতে দেখা করতে গেলে এলাকাবাসী বিষয়টি টের পান এবং তাকে ঘিরে ফেলে হাতেনাতে আটক করেন। এ ঘটনা জানাজানি হওয়ার পর সেখানে স্থানীয়দের ভিড় বাড়তে থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাবুল মিয়াকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে এবং এরপর থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর উপজেলা আমির ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল বলেন, “এই ঘটনা জানার পর আমরা খোঁজখবর নিয়েছি। তিনি আমাদের তালিকাভুক্ত কোনো নেতা নয়। তবে নির্বাচনের সময় তিনি সমর্থক হিসেবে কাজ করেছিলেন।”
Tags: আটক, জামায়াত, জামালপুর, পরকীয়া, সরিষাবাড়ী