1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
নাটোরে মাইক্রোবাসে এসে গুলি ও ককটেল বিস্ফোরণ প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও স্থগিত পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা কাতারের বাংলাদেশ স্কুলে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কুয়েট শিক্ষার্থীকে কক্ষে ঢুকে মারধরের অভিযোগ, চোখে গুরুতর জখম ভোটার তালিকা থেকে নাম বাদ: ঝুঁকিতে ভারতের মুসলিম সম্প্রদায় চুয়াডাঙ্গার ডিসি লুৎফুন নাহারকে বদলি, নতুন ডিসি আলমগীর কবীর আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তে ৫.১ মাত্রার ভূমিকম্প কাতারে ১০ লাখ রিয়ালের কুরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশি উসামা খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা, মোটরসাইকেল শনাক্ত

কুয়েট শিক্ষার্থীকে কক্ষে ঢুকে মারধরের অভিযোগ, চোখে গুরুতর জখম

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লালন শাহ হলে এক আবাসিক শিক্ষার্থীকে কক্ষে ঢুকে মারধরের ঘটনা ঘটেছে। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে এই হামলার শিকার হন বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২ ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম। তিনি ঢাকা ডায়েরির কুয়েট ক্যাম্পাস প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন। হামলায় তার বাম চোখে গুরুতর জখম হয়েছে। নিজস্ব প্রতিবেদক, খুলনা ||। তিনি জানান, তার চোখে প্রচণ্ড ব্যথা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, বিকেলে ল্যাবে কাজ করার সময় সহপাঠী আসিফ তন্ময়ের সাথে নাজমুলের কথা-কাটাকাটি হয়।

সে সময় বিষয়টি মীমাংসা হলেও আসিফ তাকে দেখে নেওয়ার হুমকি দেন। ল্যাব থেকে কক্ষে ফেরার পর বিকেল পৌনে ৫টার দিকে ১৫-২০ জনের একটি দল নাজমুলকে মারধরের উদ্দেশ্যে ১০৯ নম্বর কক্ষে জড়ো হয়। এ সময় ইফাজসহ কয়েকজন নিজেদের ছাত্রদল কর্মী পরিচয় দেন। পরিস্থিতি বুঝে নাজমুল দরজা বন্ধ করলেও হামলাকারীরা তা ভাঙার চেষ্টা করেন। পরে নাজমুলের রুমমেট মাহিন মধ্যস্থতার চেষ্টা করলে কয়েকজন কক্ষে ঢুকে তার ওপর হামলা চালান। এতে নাজমুলের বাম চোখে রক্তক্ষরণ শুরু হয় এবং মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। হামলাকারীরা তাকে কক্ষে ফেলে রেখেই ঘটনাস্থল ত্যাগ করেন। শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এক বন্ধুর সঙ্গে কথা-কাটাকাটির জেরে ১৫-২০ জনের একটি দল নাজমুলকে মারধরের জন্য তার কক্ষে জড়ো হয়। শারীরিক অবস্থার কারণে এ সময় তিনি বিস্তারিত কথা বলতে পারেননি।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাজমুলকে উদ্ধার করে মেডিকেল সেন্টারে নিয়ে যান। অভিযোগের বিষয়ে নাজমুল জানান, আসিফ তন্ময় ও তৌফিক ইসলাম সরাসরি তাকে মারধর করেছেন। চোখে তীব্র ব্যথার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা শহরে স্থানান্তর করা হয়। তবে ব্যর্থ হয়ে তারা সেখান থেকে চলে যান।

বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রকল্যাণ কার্যালয়ের উপ-পরিচালক রাজন কুমার রাহা এবং লালন শাহ হলের সহকারী প্রভোস্ট আল মুত্তাকি বিল্লাহ আহত শিক্ষার্থীকে দেখতে যান। রাজন কুমার রাহা জানান, ল্যাবে ঘটে যাওয়া ভুল-বোঝাবুঝি নিয়ে বিভাগীয় প্রধানের পক্ষ থেকে তাদের নিয়ে বসার পরিকল্পনা ছিল, তবে তার আগেই এই হামলার ঘটনা ঘটে। আপাতত তার সুস্থতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্রশাসনিক ব্যবস্থার বিষয়ে জানতে চাইলে ছাত্রকল্যাণ দপ্তরে বিষয়টি জানানোর কথা নিশ্চিত করেছেন রাজন কুমার রাহা। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে পরবর্তী সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT