1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা, মোটরসাইকেল শনাক্ত দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট: নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরাজয় নিয়ে সতর্ক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি যুক্তরাষ্ট্রের হামলার অপেক্ষায় থাকবে না ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী কাতারি ইয়ট ও নৌকার চাহিদা বাড়ছে বিশ্ববাজারে বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা, মোটরসাইকেল শনাক্ত

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রধান কার্যালয় বা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। ভবনটির বাইরের রাস্তা থেকে সিঁড়ি লক্ষ্য করে বোমাটি ছুড়ে মারা হয়। সৌভাগ্যবশত, সিঁড়িতে কোনো দাহ্য পদার্থ না থাকায় আগুন দ্রুত নিভে যায় এবং বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ভবনের সিঁড়িতে আগুনের কারণে সামান্য কিছু দাগ পড়েছে মাত্র। নগর ভবনে দায়িত্বরত নাইটগার্ড নূর ইসলাম জানান, রাত সাড়ে ১২ টার দিকে নগর ভবনে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। নিজস্ব প্রতিবেদক, খুলনা ||। সেখানে কাঠ বা কাগজের মতো দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নগর ভবনের নাইটগার্ড নূর ইসলাম জানান, রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। কাছাকাছি অন্য একটি ভবনের নিরাপত্তাকর্মীও মোটরসাইকেলে করে আসা এক যুবককে এই হামলা চালাতে দেখেছেন। এছাড়া হামলাকারীরা কেসিসি ভবনের বাইরের দেয়ালে লাল কালিতে ‘যুবলীগ’ লিখে রেখে গেছে বলে জানা গেছে।

খুলনা সদর থানার এসআই মো. আশরাফ হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো বিপত্তি ঘটেনি। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ এরই মধ্যে শনাক্ত করেছে। এই হামলার সাথে জড়িতদের চিহ্নিত করা এবং আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT