1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
নাটোরে মাইক্রোবাসে এসে গুলি ও ককটেল বিস্ফোরণ প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও স্থগিত পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা কাতারের বাংলাদেশ স্কুলে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কুয়েট শিক্ষার্থীকে কক্ষে ঢুকে মারধরের অভিযোগ, চোখে গুরুতর জখম ভোটার তালিকা থেকে নাম বাদ: ঝুঁকিতে ভারতের মুসলিম সম্প্রদায় চুয়াডাঙ্গার ডিসি লুৎফুন নাহারকে বদলি, নতুন ডিসি আলমগীর কবীর আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তে ৫.১ মাত্রার ভূমিকম্প কাতারে ১০ লাখ রিয়ালের কুরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশি উসামা খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা, মোটরসাইকেল শনাক্ত

কাতারের বাংলাদেশ স্কুলে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

কাতারে অবস্থিত বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশের সঠিক ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় চেতনার বার্তা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এই কর্মসূচিতে ছিল আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক পরিবেশনা।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আহমদ হোসাইনের সভাপতিত্বে সকালে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। কোরআন থেকে তিলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. সাদ বিন তাফসির। এরপর জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের পর অধ্যক্ষ শিক্ষার্থীদের সামনে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। একই সময়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিভিন্ন প্রতিযোগিতা।

সকাল ১১টায় স্কুল মিলনায়তনে আয়োজিত দ্বিতীয় পর্বে ছিল মূল আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সরদার ইশতিয়াক আহমদ। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান মাহমুদ চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে গভর্নিং বডির সদস্য আব্দুল মতিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, এ কে এম আমিনুল হক, মো. মাহমুদুল হাসান, অভিভাবক-শিক্ষক সংগঠনের সদস্য প্রকৌশলী মো. শফিকুল ইসলাম মোরাদ এবং কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ আবু সাঈদসহ শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ এবং সিপাহী-জনতার বিপ্লবের ওপর বিস্তারিত আলোকপাত করেন। তাঁরা উল্লেখ করেন যে, এই দিবসটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানের মুক্ত হওয়ার ঘটনা এবং তাঁর নেতৃত্বে পরবর্তীকালে বহুদলীয় গণতন্ত্র ও উন্নয়নমুখী রাজনীতির যে ধারা সূচিত হয়েছিল, তা দেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় ঐক্য ও দেশপ্রেমের চেতনা প্রসারে এই দিবসের গুরুত্ব অপরিসীম বলে বক্তারা মত প্রকাশ করেন। অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

দিনের শেষভাগে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় দলীয় সংগীত, নৃত্য ও গান পরিবেশিত হয়। সহকারী অধ্যাপক মো. জুলফিকার আজাদ দিবসটি নিয়ে একটি স্বরচিত কবিতা আবৃত্তি করেন। বিজিএস শিক্ষক মো. তাফসির উদ্দিনের সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। প্রতিযোগিতাগুলোতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রবাসের মাটিতে এমন আয়োজন নতুন প্রজন্মের মনে দেশপ্রেম ও জাতীয় মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রে এক তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে।

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT