1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
নাটোরে মাইক্রোবাসে এসে গুলি ও ককটেল বিস্ফোরণ প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও স্থগিত পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা কাতারের বাংলাদেশ স্কুলে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কুয়েট শিক্ষার্থীকে কক্ষে ঢুকে মারধরের অভিযোগ, চোখে গুরুতর জখম ভোটার তালিকা থেকে নাম বাদ: ঝুঁকিতে ভারতের মুসলিম সম্প্রদায় চুয়াডাঙ্গার ডিসি লুৎফুন নাহারকে বদলি, নতুন ডিসি আলমগীর কবীর আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তে ৫.১ মাত্রার ভূমিকম্প কাতারে ১০ লাখ রিয়ালের কুরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশি উসামা খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা, মোটরসাইকেল শনাক্ত

স্থগিত পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

তৈরি পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের নতুন মজুরি কাঠামো নির্ধারণের লক্ষ্যে গঠিত ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে বোর্ডের সচিব রাইসা আফরোজ এক নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে বর্তমানে এটি স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে আলোচনার ভিত্তিতে সভার নতুন সময়সূচী ঘোষণা করা হবে। এতে বলা হয়, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠেয় মজুরি বোর্ডের তৃতীয় সভা ‘অনিবার্যকারণবশত আদিষ্ট’ হয়ে স্থগিত করা হলো। শিগগিরই সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।

মজুরি বোর্ডের দ্বিতীয় সভাটি অনুষ্ঠিত হয়েছিল গত ৯ নভেম্বর। ওই বৈঠকে শ্রমিক প্রতিনিধিদের পক্ষ থেকে সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব উত্থাপন করা হয়। সে সময় মালিকপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবারের সভায় মালিকপক্ষের নতুন মজুরি প্রস্তাব দেওয়ার কথা ছিল। বিজিএমইএ-এর পক্ষ থেকেও এমনটি জানানো হয়েছিল। এর আগে ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়।

উল্লেখ্য, পোশাক খাতে বেতন বৃদ্ধির দাবিতে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে গত ১ নভেম্বর সরকার ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। এর আগে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর মাস থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফেরার সিদ্ধান্ত নেন। এদিকে চলতি বছর শ্রম আইন সংশোধনের মাধ্যমে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। এর পরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল, যা একই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। তৎকালীন মজুরি কাঠামো অনুযায়ী, শ্রমিকদের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। অর্থাৎ সেবার মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। বর্তমানে সেই মজুরির মেয়াদ চলতি নভেম্বর মাসেই শেষ হতে যাচ্ছে।

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT